৬ বছর ধরে বন্ধ শ্যামনগরের খ্রিষ্টান হাসপাতালের বন্ধ তালা খুলতে উদ্যোগী সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর : প্রায় ৬ বছর ধরে তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে শ্যামনগরের খ্রিষ্টান হাসপাতাল। শ্যামনগরের ফিডার রোডের ধারে বহু বছর আগে এক খ্রিষ্টান মিশনারি সংস্থার হাত ধরে একটি হাসপাতাল তৈরি হয়েছিল। কাঁকিনাড়া, শ্যামনগর, জগদ্দল-সহ সংলগ্ন এলাকার বহু মানুষ এই হাসপাতালেই চিকিৎসা করাতেন।সেই হাসপাতালেরই এখন করুণ অবস্থা।

ওই খ্রিস্টান মিশনারি  সংস্থা চলে যাওয়ার একাধিকবার মালিক বদল হয়েছে হাসপাতালের। কিন্তু পরিস্থিতি খুব ভালো হয়নি। এবার হাল ফেরাতে উদ্যোগ নিয়েছেন সাংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক সোমনাথ শ্যাম। তাঁরা চেষ্টা করছেন হাসপাতালের হাল ফেরাতে।

জানা গিয়েছে, কয়েক বছর আগে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান ঘটা করে এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা চালু করেছিল। কিন্তু তেমনভাবে পরিষেবা না দিতে পারায় বেহাল হয়ে পড়ে হাসপাতাল। দীর্ঘ ৬ বছর ধরকে বন্ধ রয়েছে এই হাসপাতাল। যারফলে হাসপাতাল চত্বর এখন ভরে গিয়েছে আগাছায়।

কাঁকিনাড়া, জগদ্দল, শ্যামনগর-সহ পার্শ্ববর্তী অঞ্চলের গরিব মানুষরা চাইছেন হাসপাতালটি চালু হোক। তাহলে তাঁরা কম ব্যয়ে চিকিৎসা করাতে পারবেন। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কাউগাছি- ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর চক্রবর্তী । তিনি বলেছেন, সাংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক সোমনাথ শ্যাম এই হাসপাতাল চালু করার চেষ্টা করছেন। কোনও সংস্থাকে দিয়ে হাসপাতালটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সাংসদের কাছে ইতিমধ্যে বেশ কিছুব প্রস্তাব জমা পড়েছে। তিনি নিজেও বেশ কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছেন। তবে সকলেই চাইছেন চালু হোক হাসপাতাল।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ