অবশেষে মুক্তি! হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ি ফিরছেন পার্থ চট্টোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি : ৩৯ মাস পরে অবশেষে মুক্তি। বাড়ি ফিরছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে বেরিয়ে নাকতলায় নিজের বাড়িতে ফিরছেন তিনি। এদিন তাকে নিতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন তার ঘনিষ্ঠরা। সঙ্গে ছিলেন সমর্থকরাও। এখন তিনি আপাতত সুস্থ রয়েছেন। তাই গাড়িতে চেপেই বাড়িতে ফিরছেন তিনি। তাঁকে বাড়ি ফেরাতে অনুগামীদের উৎসাহ কম নয়। কিন্তু তাঁকে সামনে পেয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেও কোনও উত্তর দিতে রাজি হননি তিনি। এদিন তাঁর চোখে ছিল জল। ছল ছল চোখে তিনি বলেন, কিছুই বলতে চান না।

এদিন তিনি আবেগপ্রবন হয়ে গিয়েছিলেন, এই কথাতেই স্পষ্ট। প্রায় দীর্ঘ সাড়ে ৩ বছর জেলে ছিলেন তিনি। ২০২২  সালে নিয়োগ দুর্নীতিতে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ দিন ধরে জেলবন্দি থাকার পরে আজ বাড়ি ফিরতে পারছেন তিনি। নিজের পুরোনো ঘর, পুরোনা রাস্তা সবটাই অনুভব করছেন। পাশাপাশি অনুগামীদের ভালবাসা দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন। তাই ক্লান্ত চোখে স্পষ্ট বুঝিয়েছেন এখন তিনি কিছু বলতে চান না।  ফিরতে চান বাড়িতে।

প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলমুক্তির পর তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে তৎপর তাঁর অনুগামীরা। হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে সোজা সমর্থকরা পৌঁছে গিয়েছেন হাসপাতাল চত্বরে। তাদের মধ্যে অনেকেই বলছেন বেহালার রূপকার পার্থ চট্টোপাধ্যায়। তিনি বিধায়ক হওয়ার পর থেকেই বেহালার পরিস্থিতির অনেক বদল হয়েছে। আজ তাঁদের পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পাচ্ছেন। সমর্থকরা আজকে খুশি।

সোমবার আলিপুর আদালতে অষ্টম সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। তারপরেই আলিপুর আদালত থেকে সিবিআই কোর্টে নির্দেশ যাবে। এরপর সংশোধনাগার ও হাসপাতালে নির্দেশ যাওয়ার পরেই ছাড়া পাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ২০২৬ সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে এতদিন জেলেই ছিলেন তিনি। ২০১৬ সালের নিয়োগ পরীক্ষা হয়েছে। ২০২১ সালে এই নিয়োগে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ২০২২ সালে ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। তার ৫দিন পরেই ২০২২ সালের ২৮ জুলাই রাজ্য মন্ত্রিসভার থেকে তাঁকে অপসারণ করা হয়। ২০২২ সালেই  বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ২০২৫ সালে জামিন পান তিনি। কিন্তু শর্তসাপেক্ষে জামিন পান তিনি। সেই শর্ত মেনে ৮ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। ফলে দীর্ঘদিন পর পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ফেরা এখন শুরু সময়ের অপেক্ষা।

বুধের নক্ষত্র পরিবর্তন, ৩ নভেম্বর উন্নতির দরজা খুলে যাবে ৪ রাশির জাতকদের

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর