মমতার বাংলায় ইস্পাতশিল্পে ৩০ হাজার কোটির বিনিয়োগ মোদি সরকারের

মমতার বাংলায় ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ করে বছরে ৪.০৮ মিলিয়ন টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিশাল ইস্পাত কারখানা গড়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে মাত্র ৬ মাস সময়। তারমধ্যেই ঘোষিত হয়ে যাবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের(General Election 2024) দিনক্ষণ। বাংলায়(Bengal) তো বটেই গোটা পূর্ব ভারতে এখন বিজেপির(BJP) যা হাল তাতে ৩০টা আসনও জুটবে কিনা সন্দেহ। এই অবস্থায় বাংলার মাটিকেই পদ্মচাষের জন্য আরও জোর দিতে চাইছে গেরুয়া শিবির। লক্ষ্য উনিশের ভোটে পাওয়া ১৮টি আসনকে বাড়িয়ে ৩৬ করা। কার্যত সেই লক্ষ্যেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলায় বড়সড় অঙ্কের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ করে বছরে ৪.০৮ মিলিয়ন টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিশাল ইস্পাত কারখানা গড়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। আর সেই কারখানা গড়ে উঠবে পশ্চিম বর্ধমান(Paschim Burdhwan) জেলার আসানসোল মহকুমার বার্ণপুরে(Burnpur)। সেই আসানসোল যেখান থেকে ২০১৪ সালে জয়ের মুখ দেখেছিল বিজেপি। সেই আসানসোল যেখানে ২০১৯ সালে জিতেও পরে ২০২২’র উপনির্বাচনে তা হারতে হয়েছে বিজেপিকে।

জানা গিয়েছে, বার্নপুরে থাকা The Indian Iron & Steel Company বা IISCO’র কারখানার পাশেই ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগে এই নতুন ইস্পাত উৎপাদনের কারখানা গড়ে তুলবে Steel Authority of India বা SAIL। এখন IISCO’র উৎপাদন ক্ষমতা বছরে ২.৫মিলিয়ন টন। তা বাড়িয়ে ২.৯ মিলিয়ন টন করার লক্ষ্য নিয়েই এই কারখানা গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কারখানায় বিপুল বিনিয়োগের জেরে গোটা আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলজুড়ে কর্মসংস্থান বাড়বে। এই কারখানা গড়ে উঠলে ধুঁকতে থাকা আসানসোল শিল্পাঞ্চল নতুন করে অক্সিজেন পাবে। সব থেকে বড় বিষয় এই বিনিয়োগ ও শিল্পকে সামনে রেখেই গেরুয়া শিবির ২৪’র যুদ্ধে তো বটেই, ২৬’র বিধানসভা নির্বাচনেও বাংলা দখলের পথে এগোতে চাইছে। শিল্পের মাধ্যমে কর্মসংস্থান ও রাজ্যের অর্থনৈতিক উন্নয়নকে সেই প্রচারে তুলে ধরা হবে যা তরুণ প্রজন্মের পাশাপাশি মধ্যবিত্ত সমাজকেও আকৃষ্ট করবে।

SAIL সূত্রে জানা গিয়েছে, এই বিশাল প্রজেক্টের জন্য ২০২২ সালের ডিসেম্বর মাসে Pre-Feasibility রিপোর্ট জমা হয়। গত মার্চ মাসে SAIL’র বোর্ড প্রিন্সিপাল Clearance দিয়ে দেয়। চলতি মাসেই Details Project Report বা DPR জমা পড়েছে SAIL বোর্ডের কাছে। মাটি পরীক্ষা ও গ্রাউন্ড ম্যাপিংয়ের ৯৬ শতাংশ কাজ হয়ে গিয়েছে। IISCO’র পুরনো কারখানা ছিল যে জমিতে সেখানেই গড়ে উঠবে অত্যাধুনিক এই কারখানা যা পরিবেশবান্ধব হবে। কার্বন নির্গমন কমিয়ে সেখানে Green Steel উৎপাদনের ওপর বাড়তি জোর দেওয়া হয়েছে। এই বিপুল স্টিল উৎপাদনের জন্য প্রচুর কয়লা সহ কাঁচামাল প্রয়োজন হবে। ইতিমধ্যেই SAIL’র Logistics and Infrastructure বিভাগ তার জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে। চলতি বছরের শেষেই নতুন কারখানা গড়ার টেন্ডার ডাকা হবে। ২০২৮সালের মধ্যে উৎপাদন শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের