চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে Scheme Bank চালু জেলা পরিষদে

নিজস্ব প্রতিনিধি: গত বছর পশ্চিম মেদিনীপুরে(Paschim Midnapur) এসে জেলা পরিষদের(Zilla Parishad) কাজকর্ম নিয়ে খোঁজখবর করতে গিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একটি প্রকল্পের Civil Work শেষ হয়নি শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, ‘জেলা পরিষদ কেন কাজটা করেনি এতদিন? কেন ঝোলানো হল? বছরের পর বছর সময় নষ্ট করা, Is it not the crime?’ পূর্বতন বোর্ডের বিরুদ্ধে বরাদ্দ অর্থের অসম বন্টনের অভিযোগও উঠেছিল। সদ্য সদ্য শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। জেলা সভাধিপতি ও সহ সভাধিপতি পদেও মুখের পরিবর্তন ঘটেছে। নতুন বোর্ড কিন্তু মুখ্যমন্ত্রীর ধমক থেকেই শিক্ষাগ্রহণ করে এগিয়ে যেতে চাইছে। আর সেই সূত্রেই পূর্ত থেকে জনস্বাস্থ্য, আগামী দিনে কোন ক্ষেত্রে, কোন প্রকল্পের কাজ অগ্রাধিকারের ভিত্তিতে করা দরকার, তার তালিকা তৈরি করতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। পোশাকি নাম Scheme Bank।

গত ১৪ অগস্ট জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি নির্বাচন হয়েছে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদেরি, জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার প্রমুখের সঙ্গে দেখা করেন জেলা পরিষদের নতুন সভাধিপতি প্রতিভা মাইতি(Pratibha Maiti), সহ-সভাধিপতি অজিত মাইতি। তাঁদের মধ্যে একটি বৈঠকও হয়। সেই বৈঠকে ছিলেন জেলা পরিষদের প্রশাসনিক আধিকারিকেরাও। দায়িত্ব নেওয়ার পর জেলা পরিষদের কর্মীদের সঙ্গেও কথা বলেছেন সভাধিপতি, সহ-সভাধিপতিরা। দেখা গিয়েছে, কিছু প্রকল্পের কাজ সময়ে সম্পূর্ণ হচ্ছে না। সেই সূত্রেই মুখ্যমন্ত্রীর ধমকের বিষয়টি নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করে জেলা পরিষদের নতুন বোর্ড। ঠিক করা হয়েছে, জেলার পঞ্চায়েত সমিতিগুলির কাছে প্রস্তাবিত প্রকল্পের নাম চাওয়া হবে। তারপর জেলা পরিষদ ওই তালিকা তৈরি করবে। অর্থ এলে তালিকা ধরে প্রকল্প রূপায়ণ হবে। কোনও ক্ষেত্রে অর্থ এলে যাতে দ্রুত প্রকল্প ঠিক করে ফেলা যায়, সেই জন্যই Scheme Bank তৈরি করা হয়েছে।

এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি জানিয়েছেন, ‘আমরা Scheme Bank গড়ছি। প্রাথমিক তোড়জোড় শুরু হয়েছে। এটা হলে আর কাজে দেরি হবে না। অর্থ এলে পড়েও থাকবে না। বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আরও সবিস্তার আলোচনা হবে।আমরা চাইছি, কাজ দ্রুত হোক। যে সব কাজ চলছে, সেগুলি সময়ের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কোনও প্রকল্পের অর্থ এলে তা সব ব্লককে সমানভাবে সমবন্টন করা হবে। ব্লকে গ্রাম পঞ্চায়েতের সংখ্যার নিরিখে অর্থ বন্টন হবে। অনেক সময়েই নতুন প্রকল্প খোঁজা সময় সাপেক্ষ হয়ে ওঠে। Scheme Bank’র সুবিধা এখানেই। এটি থাকলে, যাবতীয় তথ্য মাউসের এক ক্লিকেই মিলবে।’

Published by:

Share Link:

More Releted News:

গরম বাড়লেও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, উত্তরে চলবে দুর্যোগ

Super Saturday-তে ভোট প্রচারে হাওড়ায় মমতা, মুর্শিদাবাদে অভিষেক

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ