দোকান বিক্রির ৮০ লক্ষ টাকা জুয়া খেলে ওড়াল গুণধর ছেলে, ঋণের দায়ে আত্মহত্যা বাবার

Share:

নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া: একেই বলে গুণধর ছেলের কান্ড। পরিশ্রম করে বাবার তিলে তিলে গড়ে তোলা ব্যবসাকে গোল্লায় পাঠালো গুণধর ছেলে। বাবার লাইসেন্স প্রাপ্ত মদ দোকান বিক্রি করে ৮০ লক্ষ টাকা জুয়া খেলে ওড়ালো ছেলে। ছেলের এই কুকীর্তির দরুন ঋণের দায়ে আত্মহত্যা করলেন বাবা। পাঁশকুড়া থানার(Paskura P.S.) পুলিশের এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। আত্মহত্যা করা ব্যবসায়ী স্ত্রীর বয়ান রেকর্ড করেছে পুলিশ। ঘটনার পর থেকে ছেলে গা ঢাকা দিয়েছে।

এলাকার মানুষ এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে।সূত্রের খবর,দূর্লভ সামন্ত তিনি একসময় লাইসেন্স প্রাপ্ত মদ দোকানের মালিক ছিলেন।ছেলে বিভিন্ন ভাবে টাকা উড়িয়ে দেয়।যার ফলে দোকান বিক্রি করতে হয়।তারপরেও অনেক টাকার দেনায় ডুবে যান।তাই মানসিক অবসাদে বাড়ি ফাঁকা থাকায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা(Suicide) করে ওই ব্যক্তি।ওই ব্যক্তির স্ত্রী অর্চনা সামন্ত জানায়,তিনি সোমবার বাপের বাড়ি গিয়েছিলেন। মঙ্গলবার সকালে বাড়ি ফিরে ঝুলন্ত অবস্থায় তার স্বামীকে দেখতে পান।তিনি জানান,তার ছেলে বিভিন্নভাবে পয়সা উড়িয়ে ধার দেনা করে,তাই মানসিক অবসাদে গলায় দড়ি দেয়।এই ঘটনায় পরিবারে শেকের ছায়া নেমে আসে।

এদিকে,এগরা(Egra) ২ব্লকের দেশবন্ধু অঞ্চলের রাজেন্দ্র চক গ্রামে সোমবার রাত ১টা নাগাত বিজেপির একনিষ্ঠ কার্যকর্তা তপন প্রামাণিকের অনুপস্থিতিতে তার বাড়িতে হামলা করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। স্থানীয়ই সূত্রে খবর ওই হামলাকারীরা স্থানীয় ।রাতের অন্ধকারে বাড়িতে পুরুষ মানুষ না থাকার কারণে ধারালো অস্ত্রের কোপ দেয় কাজল প্রামাণিকের শরীরে। জানা গেছে শরীরের একাধিক জায়গায় কোপানো হয়েছে। রাতেই তাকে প্রথমে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে এবং পরে আশঙ্কা জনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে(Medinipur Medical College) ভর্তি করা হয়েছে। দীর্ঘদিনের পারিবারিক সম্পত্তি বিবাদের জেরেই এই ঘটনা বলে জানা গেছে।

মহাষ্টমীতে বারাকপুর রামকৃষ্ণ মিশনে ৫০ কুমারীর পুজো, আদ্যাপীঠেও ভক্তদের ঢল

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম

পুজোয় মিষ্টিমুখে চিনির ভয়? মাত্র কয়েকটি উপকরণে বাড়িতেই বানান সুগার ফ্রি সন্দেশ

ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২

টাইগার শ্রফের উপর গুলি-হামলার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার ৪ অভিযুক্ত

নবমীর রাতে বন্ধুদের সঙ্গে হবে পার্টি! স্টার্টারে ট্রাই করুন মহারাষ্ট্রের চিকেন সুক্কা

রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

গভীর রাতে ফুলিয়ায় সিপিএমের বুকস্টলে হামলা! আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

নবরাত্রিতে দেবী দর্শন করে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওতে ট্রাকের ধাক্কায় মৃত ৪

নবরাত্রিতে নিরামিষ খাবার অর্ডার করে মিলল চিকেন বিরিয়ানি, খাওয়া ছেড়েছে মেয়ে অভিযোগ পরিবারের

জোর হাত করে চাইলেন মুক্তি, দেবী দুর্গার সামনে ফের কেঁদে ভাসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়