প্রশাসনের সাথে মিলেমিশে গেল বিশ্বভারতী, ৪ বছর পরে পুরনো ছন্দে পৌষমেলা

Share:

নিজস্ব প্রতিনিধি :- অবশেষে কাটল জট। ফের পুরনো ছন্দে শুরু হল পৌষমেলা। শান্তিনিকেতন ইউনেস্কো থেকে বিশ্ব ঐতিহ্যের সম্মান পাওয়ার পর জেলা প্রসাশনের সাথে বিশ্বভারতীর অনেকটাই সহজ হয়েছে সম্পর্কের মাপকাঠি। চার বছর পর দেখা গেল বিশ্বভারতীর সাথে জেলা প্রশাসনের মেলবন্ধনের ছবি। সোমবার পূর্বপল্লির মাঠে মহাসমারহে শুরু হল পৌষমেলা।

এদিন সকালে বৈতালিকের মাধ্যমে বোলপুরে সূচনা হল পৌষমেলা। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিনয়কুমার সোরেন, বীরভূমের জেলাশাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ বিভিন্ন স্তরের মানুষেরা।  ঐতিহ্য মেনে গৌর প্রাঙ্গণে ভোরবেলা বৈতালিক, সানাই, উপাসনার মাধ্যমে সূচনা হল ১৮১ তম পৌষ উৎসব।পুরুষরা ধুতি-পাঞ্জাবি-শাল ও মেয়েরা সকলে লাল-সাদা শাড়িতে সেজে প্রথমে প্রণাম ও শ্রদ্ধাজ্ঞাপন করেন গুরুদেবের উদ্দেশে। দিনভর থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় উদয়ন বাড়ি ও ছাতিমতলায় হবে আলোকসজ্জা। পুরোদমে পৌষমেলার স্বাদ নিতে ইতিমধ্যেই সেখানে হাজির হয়েছেন বহু পর্যটক। বাউল গান, নাচের পাশাপাশি মেলার শোভাবর্ধন করছেন সব হস্তশিল্পের অফুরান সম্ভার। ১৮০০ দোকান নিয়ে শুরু হল মেলা। এই মেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।

বিশ্বভারতীর উপাচার্য বিনয়কুমার সোরেন বলেন, ”আজ থেকে মেলা শুরু হল। আমরা একসঙ্গে মিলে এবার মেলার আয়োজন করেছি। খুবই আনন্দের বিষয়। আশা করি, সবাই মেলা উপভোগ করবেন। নিয়মমতো প্রতিদিন যা যা হওয়ার, তা সবই অনুষ্ঠানে হবে।জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকেও আজ দেখা গেল অন্য ছন্দে। বৈতালিক, সানাই অনুষ্ঠানে বিশ্বভারতীর অন্যান্য বিশিষ্টদের সঙ্গে ছিলেন তিনিও। তিনি জানান , ”এই অনুষ্ঠানে অংশগ্রহণ যে কতটা আনন্দের, গর্বের তা এখানে না এলে বোঝা যাবে না। জেলা প্রশাসন, বিশ্বভারতী সবাই মিলেমিশে এবারের ১৮১ তম পৌষ উৎসবের আয়োজন করেছি ঐতিহ্যবাহী পূর্বপল্লির মাঠে। ২৮ তারিখ পর্যন্ত চলবে।

অবসর নিলেও থেমে নেই ফুটবলের প্রতি ভালবাসা, স্পেনে ক্লাব কিনছেন মেসি

পাকিস্তান ক্রিকেটে ফিরতে চান না ওয়াসিম আক্রম! সিদ্ধান্তের কারণ জানালেন প্রাক্তন পাক অধিনায়ক

বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?

‘গত ১০ বছরে যে যেমন খুশি হোটেল-রেস্তরাঁ বানিয়ে নিয়েছে বেআইনিভাবে, আর হবে না’: দিলীপ ঘোষ

মর্মান্তিক! চাষের কাজে গিয়ে জলে তলিয়ে মালদহে ভূতনিতে মৃত্যু যুবকের

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে