রাম নবমীর ছুটি তো মিললো, অশান্তির হাত থেকে রেহাই মিলবে তো, প্রশ্ন রাজ্যজুড়ে

রামনবমী পড়েছে ভোটের মধ্যে। তাই উদ্বেগ, ভয়, দুশ্চিন্তা, আশঙ্কা এবারে সব থেকে বেশি। সংঘর্ষ বাঁধিয়ে ভোটে ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৭ এপ্রিল রামনবমী(Ramnabami)। ওই দিনই রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত প্রতিষ্ঠানগুলি ছুটি(Holiday) পেতে চলেছে। কেননা, এই প্রথমবার রামনবমীতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার(West Bengal State Government)। শনিবার রাতেই এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফে। NI Act অনুযায়ী এই ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু তারপরেও একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে, ছটি তো নাহয় মিললো, কিন্তু ধারাবাহিক ভাবে বিগত কয়েক বছর ধরে এ রাজ্যে যেভাবে রামনবমীর দিন অশান্তির ঘটনা দেখা যাচ্ছে, সেই অশান্তির হাত থেকে রেহাই মিলবে কী? প্রশ্ন ঘুরেছে রাজ্য ঘিরেই। ঘটনা হচ্ছে, এবারে রামনবমী পড়েছে লোকসভা নির্বাচনের(General Election 2024) সময়ে। সেই হেতু রাজ্যজুড়ে থাকছে বড় সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তারপরেও অশান্তির আশঙ্কা পুরোপুরি কাটছে না। বরঞ্চ উদ্বেগ বেড়েছে বেশি মাত্রায়।

চিন্তা, আশঙ্কা, দুশ্চিন্তা কোথায়? গতবছরের রামনবমীর দিন হাওড়া শহর সহ গোটা বাংলা প্রত্যক্ষ করেছিল খোলা পিস্তল হাতে নৃত্য। আর তার পরে পরেই হাওড়া শহরের মল্লিকফটক, সন্ধ্যাবাজার, ফৈজিবাজার, বেঙ্গল জুট মিল, কাজিপাড়া, শিবপুর এলাকা জুড়ে অশান্তির আগুন লেগে যায়। একই রকম ভাবে আগুন লাগানো হয়েছিল হুগলি জেলার রিষড়ার বুকেও। প্রতিটি ক্ষেত্রে অশান্তি ছড়ানোর জন্য গেরুয়া ব্রিগেড বাংলার বাইরে থেকে ভাড়াটে গুন্ডাবাহিনী নিয়ে এসেছিল। তাঁদের কেউ কেউ পরে রাজ্য পুলিশের হাতে ধরাও পড়ে।

এবারে তো রাজ্য প্রশাসন কার্যত বকলমে সেই গেরুয়া ব্রিগেডের হাতেই চলে যেতে বসেছে। সেক্ষেত্রে রামনবমীর দিনে অশান্তি হলে তো গেরুয়া ব্রিগেডেরই পোয়াবারো। কার্যত অনেকের আশঙ্কা, এবারে রামনবমীর সময়ে আরও বড় ধরনের ষড়যন্ত্র ও অশান্তির ছক কষবে গেরুয়া ব্রিগেড। লক্ষ্য থাকবে সাম্প্রদায়িক সংঘর্ষ বাঁধিয়ে দিয়ে ভোটে ধর্মীয় মেরুকরণ চাগিয়ে দেওয়া। আর সেই সূত্রেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে যতটা বেশি সম্ভব আঘাত করা, ক্ষতিগ্রস্থ করা। লক্ষ্য থাকবে নিজেরা অশান্তি ছড়িয়ে তার দায়ভার সংখ্যালঘুদের ঘাড়ে চাপিয়ে তাঁদে জেলে ভরা। আর তাই উদ্বেগ, ভয়, দুশ্চিন্তা, আশঙ্কা এবারে সব থেকে বেশি।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?