চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্ত্রী ও দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

নিজস্ব প্রতিনিধি: ঘুমন্ত স্ত্রী এবং দুই শিশুকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের মণিহারা গ্রাম পঞ্চায়েতের রাঙাডি গ্রামে। রবিবার ভোরে স্ত্রী এবং দুই শিশু সন্তানকে খুন করে নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা(Attempt to suicide) করে ওই যুবক।

পরিবারের তিন জনকে খুন করে নিজে বিষপান করে যুবক। ওই যুবকের নাম গৌতম মাহাত। পুরুলিয়ার(Purulia) কাশীপুর ব্লকের মণিহারা গ্রাম পঞ্চায়েতের রাঙাডি গ্রামের বাসিন্দা সে। স্ত্রী এবং দুই সন্তানকে খুন করার পর পুলিশকে ফোন করে নিজের অপরাধের কথা জানায় ওই ব্যক্তি। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ। পুলিশ এসে ওই যুবকের স্ত্রী এবং দুই সন্তানের দেহ উদ্ধার করে। নিহত দুই শিশুর মধ্যে একজন ছয় বছরের পুত্র এবং একজন তিন বছরের কন্যা বলে জানা গিয়েছে।

পুলিশ ঘটনাস্থলে এসে দেখে গৌতমের মুখ দিয়ে গ্যাঁজলা বেরচ্ছে। দ্রুত তাকে পুরুলিয়ার কল্লোলি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানেই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন গৌতম। নিহতদের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গৌতম মাহাত রেলের ঠিকাদারের কাজ করত। খুব বেশি রোজগার ছিল না তাঁর। বেশ কয়েক বছর আগে বিয়ে হয় গৌতমের। রবিবার ভোরে গৌতমের স্ত্রী এবং দুই সন্তান অন্যান্য দিনের মত ঘুমোচ্ছিল। অভিযোগ, সেই সময় সে ওই তিনজনকে কুড়ুল দিয়ে এলোপাথাড়ি আক্রমণ করে। যুবকের এমন নৃশংস কান্ডে হতবাক প্রতিবেশিরা। ওই যুবক নেশা করত বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। নেশার ঘোরে এই মর্মান্তিক কান্ড ঘটাল, নাকি অন্য কোনও কারণে সে এই খুন করল, তা খতিয়ে দেখছন তদন্তকারীরা। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানান পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগন।

Published by:

Share Link:

More Releted News:

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ