বিজেপি নেত্রীর ও তাঁর স্বামীর পোস্টার শহরজুড়ে! চাঞ্চল্য দাঁইহাটে

যে ছবি পোস্টার হিসাবে ব্যবহার করা হয়েছে এই ঘটনায় তাতে দেখা যাচ্ছে, কোনও এক সুমুদ্রতটে স্বল্প পোষাকে ঘনিষ্ঠ মুহূর্তে রয়েছেন ওই দম্পতি। আবার কোনও পোস্টারে দেখা যাচ্ছে বিনীতা বিয়ারের বোতল নিয়ে শুয়ে আছেন। ঘটনার জেরে ওই দম্পতি এদিন থানায় লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনকেও এই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন বলেই জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় রয়েছে নির্বাচন। সেই ভোটে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন দাখিল করার শেষদিন বুধবারই। আর এই দিনেই কিনা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার দাঁইহাট পুরসভায় এক বিজেপি নেত্রীর ও তাঁর স্বামীর ছবি দিয়ে আপত্তিকর পোস্টার পড়ল শহরজুড়ে। এবার পাশাপাশি দুটি ওয়ার্ডে প্রার্থী হয়েছেন ওই দম্পতি। এরপরই গোটা শহরজুড়ে স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের পোস্টার কে বা কারা ছড়িয়ে দিয়েছেন। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। দম্পতির অভিযোগ ঘটনার পিছনে রয়েছে শাসক দল। অন্যদিকে শাসক পক্ষের পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। যাদের ছবি পোস্টার হিসাবে গোটা দাঁইহাট শহরে ছড়িয়ে দেওয়া হয়েছে তাঁরা হলেন বিনীতা বড়াল ও তার স্বামী সিদ্ধান্ত বড়াল। তাঁরা এবার দাঁইহাট পুরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হয়েছেন। বিনীতা বিজেপি ওবিসি মোর্চার রাজ্য সম্পাদিকা, অন্যদিকে সিদ্ধান্ত শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

যে ছবি পোস্টার হিসাবে ব্যবহার করা হয়েছে এই ঘটনায় তাতে দেখা যাচ্ছে, কোনও এক সুমুদ্রতটে স্বল্প পোষাকে ঘনিষ্ঠ মুহূর্তে রয়েছেন ওই দম্পতি। আবার কোনও পোস্টারে দেখা যাচ্ছে বিনীতা বিয়ারের বোতল নিয়ে শুয়ে আছেন। এই ঘটনায় বিনীতা ও সিদ্ধার্থ জানিয়েছেন, তাঁদের ব্যক্তিগত ছবিকে বিকৃত করে নোংরা রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। যদিও শাসক দলের পাল্টা দাবি, মোটা টাকার বিনিময়ে বিজেপির টিকিট পেয়েছেন ওই দম্পতি। তার জেরে বিজেপির নীচুতলার প্রার্থীপদের যারা দাবিদার ছিলেন ওই দুই ওয়ার্ডে তাঁরাই এই পোস্টার কাণ্ড ঘটিয়েছেন। এই ঘটনায় তৃণমূল বিন্দুমাত্র জড়িত নয়। তবে এই ঘটনার জেরে ওই দম্পতি এদিন থানায় লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনকেও এই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন বলেই জানা গিয়েছে। একই সঙ্গে বিজেপির নীচুতলার কর্মীরাও জানিয়েছে, তাঁরা ওই দুই প্রার্থীকে সমর্থন করছেন না।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের