ঘুষ নিতে গিয়ে গ্রেফতার সরকারি ইঞ্জিনিয়ারের সঙ্গে বিজেপি নেতার ছবি ভাইরাল, তুঙ্গে চর্চা

একটি রক্তদান শিবিরের মঞ্চে হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায়কে সম্বর্ধনা দিচ্ছেন ওই ইঞ্জিনিয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে হুগলি জেলা পরিষদের সরকারি ইঞ্জিনিয়ার সুমন দাস। মঙ্গলবার (৬ অক্টোবর) তাঁকে তাঁর অফিস থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা (এসিবি)। হুগলির আগে সুমন বাবু হাওড়া, বর্ধমানের জেলা পরিষদে কর্মরত ছিলেন। চুঁচুড়া বড় বাজারের বাসিন্দা তিনি। তাঁর বিরুদ্ধে লেবার তথা ঠিকাদাররা এসিবির কাছে অভিযোগ করেছিলেন যে, প্রাপ্য টাকার বিনিময়ে সুমন বাবু ঘুষ চাইছেন। এরপরেই এসিবি তাঁকে হাতেনাতে ধরার জন্যে ফাঁদ পাতে। ঠিকাদারকে কেমিক্যাল লাগানো টাকা অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে দিতে পাঠায়। সেই টাকা নিতেই তাঁর হাত রঙ্গিন হয়ে যায় এবং সরকারি ইঞ্জিনিয়ারকে হাতেনাতে পাকড়াও করে এসিবি।

এরপর চুঁচুড়া থানায় নিয়ে গিয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। তাঁর চুঁচুড়া বড়বাজারে বাড়িতেও গভীর রাত পর্যন্ত তল্লাশি চালানো হয়। এই ঘটনার পরেই সমাজমাধ্যমে সুমন দাসের কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি রক্তদান শিবিরের মঞ্চে হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায়কে সম্বর্ধনা দিচ্ছেন ওই ইঞ্জিনিয়ার। এই নিয়েই নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এই নিয়ে মমতা তৃণমূলের হুগলি জেলা কনভেনার অসিত মজুমদার জানিয়েছেন, ‘সুমন দাস গ্রেফতার হয়েছেন। তাঁকে দেখা যাচ্ছে বিজেপির সভামঞ্চে বিজেপি সভাপতি গৌতম বাবুকে সম্বর্ধনা দিচ্ছেন, তাহলে এটাই পরিষ্কার যে দুর্নীতির সঙ্গে বিজেপির লোকজনও যুক্ত। যারা ঘুষ খায় দুর্নীতি করে তারা কোন দলের হয় না। এটা বর্তমান সরকারের বোঝা উচিত। এদের কোন পতাকা হয় না যখন যে দল ক্ষমতায় আসে সেই দলের দালালি করে।’

অন্যদিকে বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘সম্বর্ধনা কে কাকে দিচ্ছে, এটা আমাদের পক্ষে চেনা সম্ভব না। উৎসাহী হয়ে কেউ সংবর্ধনা দিতেই পারে। এবার সে যদি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত হয় বা অপরাধী হয় নিশ্চই শাস্তি পাবে। বিজেপি কাউকে আড়াল করবে না কাউকে সমর্থনও করবে না। অন্যায়কারী শাস্তি পাক তা আমরা চাই। যে সম্বর্ধনা দেয়, সেই বিজেপি কর্মী এমন নয়। আমি এখন দাঁড়ালে একশো জন সম্বর্ধনা দিয়ে যাবে, তাহলে তারা কি বিজেপিকর্মী হয়ে গেল?’ 

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

কৃষকদের স্বস্তি দিতে রাজ্য সরকারের বড় উদ্যোগ, ড্রোনে হবে জমিতে কীটনাশক স্প্রে

১০০ বছরের পুরনো রহস্যের সমাধান, রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

রাস্তার পাশের জঞ্জাল থেকে উদ্ধার ৯ দিন নিখোঁজ থাকা মহিলার দেহ, উধাও হাত-পা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ১৮ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার