প্রধানমন্ত্রীর ১২টি সভা বাংলায়, সমাবেশ শাহেরও, তৈরি ডেইলি প্যাসেঞ্জারির সূচি

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে শুক্রবার বিজেপি বাকি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে বলে সূত্রের খবর। আর তারপরই বাংলায় নির্বাচনী সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটাকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ‘‌ডেইলি প্যাসেঞ্জারি’‌ বলা হয়েছে।

এদিকে খড়গপুর সদর থেকে বিজেপির প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। আর ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। এইসব এলাকায় সভা করতে আসতে পারেন প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলে সূত্রের খবর। তবে বাংলায় সভা–সমাবেশ করার ক্ষেত্রে ইতিমধ্যেই সূচি চূড়ান্ত হয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর। যদিও তারিখ এখনও প্রকাশ্যে আনা হয়নি। বিধানসভা নির্বাচনের প্রচারে উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে কমপক্ষে ১২টি জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গে ৩টি এবং দক্ষিণবঙ্গে ৯টি সভা করবেন প্রধানমন্ত্রী বলে সূত্রের খবর।

অন্যদিকে উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি, বালুরঘাটে সভা করবেন প্রধানমন্ত্রী। আর দক্ষিণবঙ্গের খড়গপুর, কাঁথি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হাওড়া, দুই ২৪ পরগনাতেও মোদির সভা করার কথা রয়েছে। মোট ১২টি সভা করতে পারেন বলে বিজেপি সূত্রে খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একাধিক সভা করতে আসবেন বঙ্গে। তাই দিন যত এগোবে নির্বাচনী উত্তাপ তত বাড়বে বলে মনে করা হচ্ছে। মনে রাখা দরকার, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন দিলীপ ঘোষ। তখনও তাঁর হয়ে প্রচারে এসেছিলেন মোদি। এবার তো ব্রিগেডে কথা বলেছেন দিলীপের সঙ্গে। সুতরাং সূচিতে এটা থাকছেই।

এছাড়া একুশের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর সমর্থনে কাঁথিতে জনসভা করেছিলেন মোদি। এবারও শুভেন্দুর হয়ে প্রচারে আসবেন তিনি বলে সূত্রের খবর। তবে বিজেপি প্রার্থীর খড়গপুর আসনের হয়ে প্রধানমন্ত্রীর প্রচারে আসা নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, ‘সভা–সমিতি করে খুব একটা ভাষণ আমি দিই না। তবে ছোট–বড় সভা তো হবেই‌। সেখানে আসতে পারেন প্রধানমন্ত্রী।’‌ অমিত শাহও বাংলায় একাধিক সভা–সমাবেশ করবেন। আর তা উত্তরবঙ্গ দিয়েই শুরু হবে বলে সূত্রের খবর।

ব্রাজিলের সঙ্গে ম্যাচের জন্য এশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

ভরা বর্ষায় ২ দিনের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট ঠিকানায়

হাড় মজবুত রাখতে পাতে রাখুন ক্যালসিয়াম সমৃদ্ধ এই ৬ খাবার

আবাস যোজনা’র সমীক্ষার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল, ঘোষণা দিলীপ ঘোষের

‘কোনও অন্যায় করিনি,’ নেতাজিকে অপমান করেও সাফাই অনন্ত মহারাজের

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

দিঘার সমুদ্রে ভেসে এল রহস্যময় বিরাট বস্তু, দেখতে ভিড় পর্যটকদের, ব্যাপক চাঞ্চল্য

২০ দিন ধরে নিখোঁজ, অবশেষে মন্দিরের মাটি খুঁড়ে উদ্ধার দুই বন্ধুর দেহ, অভিযুক্ত পুরোহিত পলাতক

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে