বার বার অশান্তির জেরে কালিয়াগঞ্জে স্তব্ধ Internet

উল্লেখযোগ্য পদক্ষেপ করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। কালিয়াগঞ্জের কিছু অংশে Internet পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় গত কয়েকদিন ধরেই তপ্ত হয়ে রয়েছে উত্তরবঙ্গের(North Bengal) উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলার রায়গঞ্জ মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াগঞ্জ(Kaliaganj) ব্লক ও পুরসভা এলাকা। বুধবার সারাদিন সেখানে বড় কোনও ঘটনা না ঘটলেও অভিযোগ উঠেছে রাতে সেখানে পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। বিজেপির অভিযোগ ওই যুবক তাঁদের কর্মী এবং কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির এক বিজেপি সদস্যের ভাইপো। পুলিশই এই যুবককে গুলি করে মেরেছে। যদিও পুলিশ ও জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, গুলি চালনার ঘটনা ঘটেছে ঠিকই। কিন্তু পুলিশ গুলি চালায়ওনি, কাউকে মারেওনি। কারা গুলি চালিয়েছে তা তদন্ত করে দেখতে হবে। এই ঘটনার মধ্যেই এবার এদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে প্রশাসন। কালিয়াগঞ্জের কিছু অংশে Internet পরিষেবা বন্ধ রাখার পথে হাঁটা দিল জেলা প্রশাসন।

আরও পড়ুন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মানেই ‘ধর্ষণ’ নয়, রায় হাইকোর্টের

কালিয়াগঞ্জের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যে রীতিমত ক্ষুব্ধ তার অঙ্গিত মেলে বুধবারই। নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, কালিয়াগঞ্জে অশান্তি পাকাতে বিহার থেকে লোকজন ভাড়া করে আনা হয়েছিল। অবিলম্বে ঘটনার নেপথ্যে কারা রয়েছে তাদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ করার নির্দেশও দেন তিনি। সেই নির্দেশের পরে পরেই এদিন উল্লেখযোগ্য পদক্ষেপ করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। কালিয়াগঞ্জের কিছু অংশে Internet পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে কোনওভাবেই ভুয়ো খবর ছড়িয়ে না পড়ে, সেই জন্য এই পদক্ষেপ বলেই জানানো হয়েছে। পুলিশ ও প্রশাসনের দাবি, সোশ্যাল মিডিয়ায় কালিয়াগঞ্জ নিয়ে একাধিক ভুয়ো তথ্য ছড়িয়ে পড়ছে। নতুন করে আর যাতে কোনও ভুয়ো বা প্ররোচনামূলক তথ্য ছড়িয়ে না পড়ে এবং সেই সব তথ্যের মাধ্যমে যাতে আর নতুন করে অশান্তির প্ররোচনা না দেওয়া হয় এবং সর্বোপরি আমজনতাকে যাতে বিভ্রান্তি না করা যায় তার জন্যই Internet বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   

আরও পড়ুন কেষ্ট’র পরিবার নামে বেনামে প্রায় ১০০ কোটির সম্পত্তির মালিক

পুলিশ আধিকারিকদের দাবি, এলাকার পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় সেই জন্যই এই পদক্ষেপ। আগামী কয়েকদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফোন, SMS বা খবরের কাগজ পৌঁছনোর ক্ষেত্রে কোনও নিয়ন্ত্রণ থাকছে না। বুধবার নবান্ন থেকে কালিয়াগঞ্জের ঘটনায় রীতিমতো উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘বিহার থেকে লোক এনে এই অশান্তি করা হয়েছিল। মহিলা পুলিশ কর্মীদের গায়েও হাত তোলা হয়েছে। সরকারি ও বেসরকারি সম্পত্তিও নষ্ঠ করা হয়েছে। এই গোটা বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছি। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছে। এত সাহস ওরা কোথা থেকে পাচ্ছে? আমি এসব টলারেট করব না।’ 

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষ, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আরও বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন