ভুয়ো ফরেস্ট রেঞ্জার গ্রেফতার, লরি আটক করেই বড় সাফল্য পুলিশ ও বন বিভাগের

এই পাচার ও জাল কাণ্ডে কারা যুক্ত তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদের। পুলিশ ও বন দফতরের তৎপরতায় খুশি এলাকাবাসী ও কাঠ ব্যবসায়ীরা।

Share:

নিজস্ব প্রতিবেদক: নিয়মিত চেকিংয়ে নেমে বড়সড় সাফল্য পেল পুলিশ ও বন বিভাগ। কাঠ বোঝাই বেআইনি ট্রাক আটক করে সেই সূত্র ধরে পাকড়াও করল ভুয়ো রেঞ্জারকে। ধৃত গাজোলের বাসিন্দা। মালদার ইংরেজ বাজারের ঘটনা। পুলিশ (Police) ও বন দফতরের (Forest Department) তৎপরতায় খুশি এলাকাবাসী ও কাঠ ব্যবসায়ীরা।

বুধবার রোজের মতই নিয়মিত চেকিং চালাচ্ছিল ইংরেজবাজার থানা সংলগ্ন বন দফতর। সেই সময় একটি কাঠ বোঝাই লরি দেখতে পেয়ে থামানো হয়। দেখতে চাওয়া হয় কাগজ। সেই সময় লরির ড্রাইভার ও খালাসী কাগজ দেখায়। আর তা দেখেই সন্দেহ হয় বন কর্মীদের। খতিয়ে দেখা যায় সেই কাগজ আসলে ভুয়ো। এরপর আটক করা হয় কাঠ বোঝাই লরি ও চালক আমরত সিং-কে। জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। বন দফতর সূত্রে খবর, চালকের কথায় অসঙ্গতি লক্ষ্য করা যেতে তাকে তিলে দেওয়া হয় ইংরেজবাজার থানার হাতে। জানা গিয়েছে, লরিটি মালদার পুখুরিয়া থানার পরানপুর থেকে রাজস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে আরও দুজনের নাম। একজন মালদার গাজোলের বাসিন্দা গৌতম কর্মকার এবং অন্যজন ইংলিশ বাজারের বাসিন্দা সোহেল রানা। এরপর তিনজনকেই গ্রেফতার (Arrest) করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।  

পুলিশের দাবি, এই গৌতম কর্মকার নিজেকে ফরেস্ট ডিপার্টমেন্টের রেঞ্জ অফিসার পরিচয় দিয়ে কাঠ পাচার করত। বন দফতরের সিল জাল করে এই কাজ করা হতো বলে জানা গিয়েছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। এই পাচার ও জাল কাণ্ডে কারা যুক্ত তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদের।

স্থানীয় বাসিন্দা ও কাঠ ব্যবসায়ীরা পুলিশ ও বন দফতরের এই ভূমিকায় খুশি। তাঁদের বক্তব্য, এভাবেই এলাকার বহু কাট চুরি হয়ে যাচ্ছে। আর পাচার কাণ্ডের জন্য এই রাস্তা ব্যবহার করা হচ্ছে। এই চক্রের জন্য সৎ কাঠ ব্যবসায়ীদের অনেক সময় বিপদে পড়তে হয়।

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

তেলের টিনে মিলল ভর্তি আরশোলা, হুগলিতে খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চাঞ্চল্য

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

শীতে ইকো পার্কে গেলেই দেখা মিলবে বাঘের, ঘোষণা বনমন্ত্রীর

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

হঠাৎ মিষ্টির ক্রেভিং? চটজলদি বানিয়ে ফেলুন চিঁড়ের ক্ষীর, রইল রেসিপি

শীতের আমেজ উপভোগ করতে চটপট রেঁধে ফেলুন ‘শিম সর্ষে পোস্ত’ ঝাল

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা

ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার

মা-বাবা জানতেন মেয়ে বিদেশে, পুণেতে মিলল যুবতীর পচাগলা দেহ