প্রবল তুষারপাতে সান্দাকফু ও লাচুংয়ে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের চেষ্টা

প্রথমে রিষপ, পরে সান্দাকফুতে প্রবল তুষারপাত হয়। শনিবার থেকে সেখানে প্রবল তুষারপাত শুরু হয়েছে। বরফের চাদরে ঢেকেছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কও

Share:

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে যখন তাপমাত্রা উর্ধ্বমুখী, তখন বরফ দেখতে অনেকেই ছুটেছেন পাহাড়ে। এবার পাহাড়ও তাঁদের নিরাশ করেনি। প্রথমে রিষপ, পরে সান্দাকফুতে প্রবল তুষারপাত হয়। শনিবার থেকে সেখানে প্রবল তুষারপাত শুরু হয়েছে। বরফের চাদরে ঢেকেছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কও।

আবার মঙ্গলবার রাত থেকে দার্জিলিংয়েও তুষারপাত চলছে। পাশাপাশি সিকিমের বহু এলাকা ভারী তুষারপাত হয়ে চলেছে। এর জেরে বহু এলাকায় আটকে পড়েছেন পর্যটকরা। বিপাকে পড়া ওই পর্যটকদের নিরাপদে নীচে নিয়ে আসতে সাহায্য করছে পুলিশ, সীমা সুরক্ষা বল (এসএসবি) এবং স্থানীয় গাইড ও গাড়ি চালকরা। সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। ফলে এই বিপর্যয়েও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পর্যটকরা।

সূত্রের খবর, বুধবার পর্যন্ত সান্দাকফুতে আটকে পড়েছিলেন বহু পর্যটক। বৃহস্পতিবার তাঁদের মধ্যে ৬০ জনকে উদ্ধার করে নিরাপদে মানেভঞ্জনে নামিয়ে নিয়ে আসে এসএসবি ও পুলিশ। সান্দাকফুর ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন, স্থানীয় গাইড এবং জেলা প্রশাসনের কর্মীরাও এই উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। জানা যাচ্ছে এখনও সান্দাকফুতে প্রচুর পর্যটক আটকে রয়েছেন। আসলে সেখানে পুরু বরফের স্তর জমেছে রাস্তায়। ফলে গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। অপরদিকে গত দুইদিন থেকে প্রবল তুষারপাত হয়েছে সিকিমের লাচুংয়ে।

সেখানেও আটকে বহু পর্যটক। বাড়িঘর, রাস্তাঘাট ঢেকে গিয়েছে বরফের পুরু চাদরে। সূত্রের খবর, সেখানে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি লাচুং জোমসার হোটেল অ্যাসোসিয়েশনের সদস্যরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। লাচুং থানার পুলিশও পর্যটকদের সাহায্য় করছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই সেনাবাহিনীর জওয়ানরা সিকিমের ছাঙ্গুতে আটকে পড়া প্রায় ৪০০ পর্যটককে উদ্ধার করেছেন।

ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

ভাঙনের মুখে দমদম পুরবোর্ড! ইস্তফা দিলেন পুরপ্রধান ও ভাইস চেয়ারম্যান

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

গয়েশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার, শোকের ছায়া আনন্দপল্লীতে

‘১৫ বছরে উন্নয়নের কাজ হয়নি’, মমতাকে নিশানা ‘দিদি নং ১’ রচনার

তর্জন-গর্জনই সার, বাংলো খালির জন্য ৩০ দিন সময় চাইলেন রাবড়ি দেবী

মহা বিপদে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় NIA-র চার্জশিটে নাম দাপুটে নেতার

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, বাংলাদেশের মাটিতে চিনকে বিশাল সুবিধা দিল তারেক সরকার

জলে ডুবে শিশুমৃত্যু, শোকাহত পরিবারের পাশে মন্ত্রী রাজেশ মাহাতো

প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন, শিহরে ওঠার মতো ঘটনা মৌড়িগ্রাম স্টেশনে