কাটোয়ার বাস থেকে উদ্ধার বিপুল বিস্ফোরক, গ্রেফতার ২

পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের এস টি কে রোডের দাঁইহাট মোড়ে একটি বেসরকারি যাত্রীবাহী বাস থেকে উদ্ধার হল বোমা তৈরির মশলা। গ্রেফতার ২।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোপন সূত্রে খবর এসেছিল কলকাতা পুলিশের এসটিএফ(STF) বা স্পেশ্যাল টাস্ক ফোর্সের কাছে। বিহার থেকে বীরভূম হয়ে বোমা তৈরির মালমশলা আসছে রাজ্যে। তার জেরেই কলকাতা পুলিশের এসটিএফের একটি টিম চলে যায় পূর্ব বর্ধমান(Purba Burdhwan) জেলার কাটোয়ায়। সেখানে তাঁরা স্থানীয় পুলিশের(Police) সাহায্যে যৌথ অভিযানে নামে। সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে কাটোয়া(Katwa) শহরের এস টি কে রোডের ওপরে নাকাবন্দি শুরু করেন তাঁরা। এরপর কাটোয়া থেকে গড়াগাছাগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস সেখানে এসে থামতেই বাসটিকে ঘিরে ফেলেন পুলিশকর্মীরা। এসটিএফের আধিকারিকেরা বাসের ভিতরে ঢুকে তল্লাশি চালাতেই উদ্ধার হল প্রায় ৪ কেজি বোমা তৈরির মশলা। সেই সঙ্গে গ্রেফতার করা হয় এক বাসযাত্রীকেও। রবি সকালেই এহেন ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলাজুড়ে। পরে ওই বাসযাত্রীকে জেরা করে আরও এক যুবককে গ্রেফতার(Arrest) করে এসটিএফ। দুইজনকেই এদিন দুপুরে তোলা হয় কাটোয়া মহকুমা আদালতে। বাস থেকে উদ্ধার হওয়া বোমা তৈরির মশলা হিসাবে মিলেছে ২ কেজি আর্সেনিক সালফাইড ও ২ কেজি পটাসিয়াম ক্লোরাইড।

কাটোয়া শহরের এস টি কে রোডের দাঁইহাট মোড়ে এদিন বোমা তৈরির মশলা উদ্ধার হওয়ার ঘটনায় যে ২জনকে গ্রেফতার করা হয়েছে তারা হল ইজাবুল শেখ ও রবিউল শেখ। ইজাবুল শেখের বাড়ি পূর্বস্থলী থানার খড়দত্ত পাড়া এলাকায়। অন্যদিকে রবিউল শেখের বাড়ি খড়দত্ত পাড়া এলাকাতে হলেও সে কাটোয়ার কেশিয়া মাঠপাড়া এলাকাতেই থাকত। ধৃত ইজাবুল শেখকে জিজ্ঞাসাবাদ করেই রবিউলের খোঁজ পায় এসটিএফ। তার কাছ থেকে আরও ২ কেজি পটাসিয়াম ক্লোরাইড মেলে। প্রাথমিক ভাবে এসটিএফের আধিকারিকেরা জানতে পেরেছেন, একটি খুনের মামলায় সন্দেহভাজনদের তালিকায় রয়েছে ইজাবুলের। পাশাপাশি বিভিন্ন এলাকায় বারুদ সরবরাহ করত সে। সেই সরবরাহ কাজে ইজাবুলকে সাহায্য করত রবিউল। এরা বিহার থেকে বোমা তৈরির ওই সব মশলা নিয়ে আসত। বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে বীরভূম দিয়ে তারা এই রাজ্যে প্রবেশ করত। তারপর কখনও সড়ক পথে, কখনও আবার নদী পেরিয়ে তা আনা হত কাটোয়ায়। সেখান থেকেই তা ছড়িয়ে পড়ত রাজ্যের নানা এলাকায়।

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, আন্দুলে বিক্ষোভ গ্রামবাসীদের

জরুরি কাজ শিগগিরই সেরে ফেলুন, ২৫ সেপ্টেম্বর থেকে টানা ছয়দিন বন্ধ ব্যাঙ্ক!

‘এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি’, মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে ভেঙে পড়লেন রঞ্জিত মল্লিক

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি