ডেবরায় ২ মহিলাকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৭

মাঝরাতে ঘরের দরজা ভেঙে ২ তরুণীকে তুলে নিয়ে যায় ৮ যুবক। এরপর পুকুরপাড়ে তাঁদের গণধর্ষণ করা হয়। ঘটনায় গ্রেফতার ৭ অভিযুক্ত। একজন পলাতক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের গণধর্ষণের ঘটনায় কেঁপে উঠল বাংলা। পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার খড়গপুর(Kharagpur) মহকুমার ডেবরা(Debra) ব্লকের ভরতপুর গ্রাম পঞ্চায়েতের বৌলাসিনী ভগবানপুর এলাকায় রবিবার মাঝরাতে ঘরের দরজা ভেঙে ২ তরুণীকে তুলে নিয়ে যায় ৮ যুবক। এরপর পুকুরপাড়ে তাঁদের গণধর্ষণ করা হয়। সোমবার দুপুরে এই মর্মে ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দুই নির্যাতিতা। সেই অভিযোগের জেরে সোমবার রাতেই পুলিশ ৭জন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ১ অভিযুক্ত গা ঢাকা দিলেও পুলিশের দাবি সেও খুব শীঘ্রই ধরা পড়বে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার দুপুরে ওই ৭ যুবককে মেদিনীপুর জেলা আদালতের ফার্স্ট ট্রাক কোর্টে(First Track Court) তোলা হবে বলা পুলিশের তরফে জানানো হয়েছে।

জানা গিয়েছে, যে দুই তরুণীকে গণধর্ষণ করা হয়েছে তাঁদের ডেবরা ব্লকেরই ভিন্ন দুই গ্রামে বাড়ি। ওই দুই তরুণী একটি মহিলা ব্যান্ডের সদস্য(Band Member)। গত রবিবার তাঁরা বৌলাসিনী ভগবানপুর এলাকায় ব্যান্ডেরই এক মহিলা সদস্যের বাড়িতে এসেছিল রিহার্সলের জন্য। সেই কাজে দেরী হয়ে যাওয়ায় তাঁরা রাতে তাঁর বাড়িতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মাঝরাতে মাটির ঘরের দরজা ভেঙে ওই দুই যুবতীকে তুলে নিয়ে যায় এলাকারই ৮জন যুবক। দুই তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একটি পুকুরপাড়ে বিবস্ত্র করে মুখ বেঁধে অত্যাচার চালায় ৮জন। দুই তরুণীকেই পালা করে ৮জন ধর্ষণ করে। ভোরের দিকে তাঁদের পুকুরপাড়ে নগ্ন অবস্থাতেই ফেলে চলে যায়। সেখান থেকেই কোনওভাবে ওই দুই তরুণী যে বাড়িতে রাতে ছিলেন সেখানেই ফিরে এসে সব কিছু জানান। সোমবার দুপুরে তাঁরা ডেবরা থানায় লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ সোমবার রাতে ৭জনকে গ্রেফতার করে। সেই সঙ্গে ডেবরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পুলিশ দুই নির্যাতিতার মেডিকেল টেস্টও করিয়েছে যেখানে গণধর্ষণের প্রমাণ মিলেছে।  

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি