নাদনঘাটে যাত্রীবাহী বাস থেকে মিলল বিপুল আগ্নেয়াস্ত্র

কালনা মহকুমার নাদনঘাট থানা এলাকার হেমায়েতপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। সেই সঙ্গে ওই অস্ত্র যারা নিয়ে যাচ্ছিল সেই ২জনকেও গ্রেফতার করেছে পুলিশ। ওই দুই ব্যক্তির কাছ থেকে ৩টি পাইপ গান অ ২টি ওয়ান শাটার উদ্ধার হয়। মেলে নগদ অর্থও।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই কাল দেশের ৭৩তম সাধারণতন্ত্র দিবস। ঠিক তার আগে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার নাদনঘাট থানা এলাকার হেমায়েতপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। সেই সঙ্গে ওই অস্ত্র যারা নিয়ে যাচ্ছিল সেই ২জনকেও গ্রেফতার করেছে পুলিশ। ওই দুই ব্যক্তির কাছ থেকে ৩টি পাইপ গান অ ২টি ওয়ান শাটার উদ্ধার হয়। মেলে নগদ অর্থও। তাদের কাছে থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দ’টি মোবাইলও। ধৃত কুতুবউদ্দিন মণ্ডল ডোমকলের শাহজাদা গ্রামের বাসিন্দা এবং আরেক অভিযুক্ত মনসুর মণ্ডল নাদনঘাটের গোকর্ণ গ্রামের বাসিন্দা। এদিনই তাদের কালনা মহকুমা আদালতে তোলা হয়।

জানা গিয়েছে, নাদনঘাট থানার পুলিশের কাছে আগেই গোপন সূত্রে খবর এসে গিয়েছিল যে যাত্রীবাহী বাসে করে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে কোথাও। সেই খবর পেয়ে এদিন সকাল থেকেই নাদনঘাটা থানা এলাকায় প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে নেকা চেকিং করা শুরু হয়। তার জেরেই একটি যাত্রীবাহী বাস থেকে ওই বিপুল আগ্নেয়াস্ত্রের সন্ধান মেলে। এই বিষয়ে এদিন কালনা মহকুমার এসডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য জানান, ‘গোপন সূত্রে খবর ছিল। মঙ্গলবার সকালে বর্ধমানগামী একটি বাস থেকে ওই আগ্নেয়াস্ত্র মেলে। ২জনকে গ্রেফতার করা হয়েছে। তারা কোথায় যাচ্ছিল, কেন অস্ত্র রেখেছিল, কাকেই বা পাঠানো হচ্ছিল অস্ত্র, তা জানার জন্য জেরা করবে পুলিশ।’ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে আসানসোলের পুরভোটের জন্য ওইসব অস্ত্র মুর্শিদাবাদ থেকে পূর্ব বর্ধমান হয়ে আসানসোলে নিয়ে যাওয়া হচ্ছিল।  

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের