রাস্তার মাঝে কলেজ ছাত্রীকে দেখে কটূক্তি-অশালীন অঙ্গভঙ্গি, গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাস্তার মাঝে কলেজ ছাত্রীকে দেখে কখন চলত কটূক্তি, কখনও আবার অশালীন অঙ্গভঙ্গি। দীর্ঘদিন ধরে এই কাজ করে শেষমেশ পুলিশের হাত থেকে রেহাই পেল না যুবক। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। ছাত্রীর অভিযোগ পেয়েই যুবককে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্তকে  বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।  

পুলিশ সূত্রে খবর, রবিবার ছাত্রী টিউশন থেকে বাড়ি ফিরছিল। সে সময়ে অভিযুক্ত নাসির আলি তার পথ আটকায়। অভিযোগ, সে সময়ে ছাত্রীকে উদ্দেশ্য করে কটূক্তি ও অশালীন অঙ্গভঙ্গি করে। এই ঘটনার পর ছাত্রী চিৎকার করতে শুরু করে। ঘটনায় ছাত্রী থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে নাসির আলিকে গ্রেফতার করেছে পুলিশ।

ছাত্রীর অভিযোগ, আমাকে অনেকদিন ধরেই বিরক্ত করছিল। আমি সেভাবে পাত্তা দিচ্ছিলাম না। কিন্তু এদিন সব সীমা পেরিয়ে যায়। আমার রাস্তা আটকে অশালীন অঙ্গভঙ্গিও করতে থাকে। তারপরই বাবা-মাকে বলতে বাধ্য হই। তবে কী এর নিরিক্ষে রয়েছে কোন প্রেমঘটিত ব্যাপার ? নাকি অন্য কোন মতলব ছিল অভিযুক্তের? এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের