গভীর ষড়যন্ত্র! মালদায় অশান্তির ঘটনায় পাকড়াও নওশাদের দলের প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে মালদায় বিচারকদের ঘেরাও করে রাখার ঘটনায় পাকড়াও হলেন মোথাবাড়ির আইএসএফের প্রার্থী মাওলানা শাহজাহান আলী। তার সঙ্গে পাকড়াও করা হয়েছে আরও ১৭ জনকে। যদিও গ্রেফতারের পরেই নিজেকে নির্দোষ হিসাবে দাবি করেছেন আইএসএফ প্রার্থী। তাঁর অভিযোগ, ‘আইএসএফের হয়ে দাঁড়ানোয় মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে।’

ভোটার তালিকার নিবিড় সমীক্ষায় (এসআইআর) মালদা জেলায় প্রচুর বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। বিশেষ করে মুসলিম ভোটারদের বেছে-বেছে বাদ দেওয়ার আবিযোগ উঠেছে। কমিশনের ওই একপেশে মনোভাবের প্রতিবাদে বুধবার সকাল থেকেই মালদার  বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু করেন বাদ যাওয়া ভোটাররা। কালিয়াচক-২ বিডিও অফিসে ভোটার তালিকা সংক্রান্ত কাজ করছিলেন সাত বিচারক। তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ছিলেন। দুপুর থেকেই বিডিও অফিসের সামনে জড়ো হতে থাকেন বাদ যাওয়া ভোটাররা। বিকেল পাঁচটা থেকে বিডিও অফিস কার্যত অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা। বিডিও অফিসের গেট অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ফলে বিডিও কার্যালয়ে আটকে পড়েন সাত বিচারক। ৯ ঘন্টার বেশি সময় ধরে আটকে থাকার পরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের হস্তক্ষেপে উদ্ধার করা হয় অবরুদ্ধ বিচারকদের।

রাতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তকে চিঠি পাঠিয়ে পরিস্থিতি অবহিত করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) জরুরি শুনানিতে ক্ষোভ উগরে দেন দেশের প্রধান বিচারপতি। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজির ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন। এমনকি আগামী সোমবারের (৬ এপ্রিল) শুনানিতে তাদের ভার্চুয়াল হাজিরারও নির্দেশ দেন। শীর্ষ আদালতের সমালোচনার মুখে পড়েই শীত ঘুম ভেঙে জেগে ওঠেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ‘মানসপুত্র’ হিসাবে পরিচিত মালদার পুলিশ সুপার অনুপম সিংহ। বিচারকদের অবরুদ্ধ করে রাখার ঘটনায় জড়িতদের গ্রেফতার করা শুরু হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মাওলানা শাহজাহান আলী। যদিও গ্রেফতারের পরেই তিনি দাবি করেন, ‘বিক্ষোভের সময়ে ঘটনাস্থলে ছিলেনই না। এক জলসায় ছিলেন।’

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ