Shiv Linga
Maha Shivratri

এই মুহূর্তে

মাধ্যমিকে মুশকিল আসান, বিপদে পড়লেই পরীক্ষার্থীদের জন্য তৈরি পুলিশের ‘বাইক সার্ভিস’

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। পরীক্ষার দিনে পথে কোনো কারণে যানবাহন না পেয়ে যদি কোনো পরীক্ষার্থী সমস্যায় পড়ে, তাহলে আর চিন্তার কারণ নেই। ঠিক সেই মুহূর্তেই ত্রাতা হয়ে হাজির হবেন ‘ পুলিশ কাকু’ রা। বিশেষভাবে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের মোটরবাইক, যার মাধ্যমে পরীক্ষার্থীদের সময়মতো নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

গত বছরের মাধ্যমিক পরীক্ষার সময় বাস বিকল হয়ে পড়ায় একাধিক পরীক্ষার্থী রাস্তায় আটকে পড়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে চলতি বছরে আগাম প্রস্তুতি হিসেবে ছয়টি মোটরবাইক মজুত রেখেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। পুলিশের এই বাইক পরিষেবা মূলত পাহাড়ি ও প্রত্যন্ত এলাকায় পরীক্ষার্থীদের সহায়তার জন্য চালু করা হয়েছে।

আরও পড়ুন: পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বিপত্তি, কান্দিতে পথদুর্ঘটনায় গুরুতর আহত ৩ মাধ্যমিক পরীক্ষার্থী

প্রায়শই দেখা যায়, কেউ ভুল করে অন্য পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায়, কেউ আবার অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায়। আবার দুর্গম অঞ্চলে বাস বা ট্রেকার বিকল হয়ে পড়লে সমস্যায় পড়ে পরীক্ষার্থীরা। এই সমস্ত পরিস্থিতিতে যাতে কোনো পড়ুয়ার পরীক্ষা দেওয়া ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই বেলপাহাড়ি থানা ও বাঁশপাহাড়ি ফাঁড়ির পুলিশকর্মীরা প্রস্তুত রয়েছেন।

উল্লেখযোগ্যভাবে, বাঁশপাহাড়ি থেকে বেলপাহাড়ির দূরত্ব প্রায় ২৪ কিলোমিটার। এই অঞ্চলে যাতায়াতের প্রধান ভরসা বাস ও ট্রেকার। চলতি বছরে বাঁশপাহাড়ি হাইস্কুলের ১১৭ জন এবং ভুলাভেদা হাইস্কুলের ৭৯ জন পরীক্ষার্থীর কেন্দ্র পড়েছে বেলপাহাড়িতে। সেই কারণেই আগেভাগে এই এলাকায় পুলিশের মোটরবাইক মোতায়েন করা হয়েছে।

এই মানবিক উদ্যোগ শুধু ঝাড়গ্রামে সীমাবদ্ধ নয়। পশ্চিম মেদিনীপুর জেলাতেও একই ছবি ধরা পড়েছে। সোমবার সকাল থেকেই খড়গপুর শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে খড়গপুর টাউন থানার বিশেষ সহায়তা বাইক। বাইকের সামনে স্পষ্ট করে লেখা রয়েছে , ‘মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তায়’।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মেসিকাণ্ডে শোকজ ও বদলি হওয়া আইপিএস মুকেশকে ফের আইবি’তে বদলি করল নবান্ন

SIR: শুনানির নোটিশ পেয়েও হাজির হননি প্রায় পাঁচ লক্ষ ভোটার

ভ্যালেন্সটাইন ডে’তে কৃষ্ণনগর পুলিশের হাতে গোলাপ ফুল, কারণ কী…

রাত এবং ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভব হবে, বেলা বাড়তেই বাড়বে তাপমাত্রা

চন্দ্রকোণায় পুরসভার ড্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড, এলাকায় চাঞ্চল্য

প্রেমিকের হাত ধরে রেজিস্ট্রি অফিসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, হঠাৎই থামল বিয়ে!কিন্তু কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ