হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কর্মরত পুলিশকর্মীর

কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পুলিশকর্মী সুকুমার সরকারের। তিনি ফরাক্কা থানায় নিযুক্ত ছিলেন। কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু (Death)। মর্মান্তিক এই মৃত্যু হল এক পুলিশকর্মীর। মুর্শিদাবাদ জেলার ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় থানা ও মৃতের পরিবারে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পুলিশকর্মী সুকুমার সরকারের। তিনি ফরাক্কা থানায় নিযুক্ত ছিলেন। কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। জানা গিয়েছে, মৃতের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার লক্ষ্মীপুর নতুনটোলা এলাকায়।

পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাত পর্যন্ত ডিউটিতে ছিলেন তিনি। হঠাৎ অসুস্থবোধ করেন। বুকে যন্ত্রণা অনুভব করেন সুকুমার সরকার। তখনই তাঁকে নিয়ে যাওয়া হয় ফরাক্কার বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্বস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁর দেহ পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় থানা সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের (Postmortem) জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যেই। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জঙ্গিপুর হাসপাতালে। সুস্থ অবস্থায় কাজ করতে করতে মৃত্যুর ঘটনায় হতবাক স্থানীয় থানা। সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। শোকের ছায়া নেমে আসার সঙ্গে সঙ্গে কান্নার রোল পড়েছে মৃত পুলিশকর্মীর পরিবারেও। মৃতের বাড়ি উত্তরবঙ্গে, কর্মরত ছিলেন দক্ষিণবঙ্গে। পুলিশকর্মীর এই অকস্মাৎ মৃত্যুর ঘটনায় বিস্মিত ও শোকগ্রস্ত উত্তর ও দক্ষিণবঙ্গের ২ জেলা। ময়নাতদন্তের পর তাঁর উদ্দেশ্যে শেষ শ্রদ্ধা জানানো হবে। এরপর দেহ পাঠানো হবে পুলিশকর্মীর বাড়িতে। সেখানেও জানানো হবে অন্তিম শ্রদ্ধা।

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর যা ঘটল…

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

হাড়হিম ঘটনা অসমে! স্ত্রীকে খুন করে মাথা ফ্রিজে লুকোল স্বামী, কেটে দিল আঙুল

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

সুমিত রায়কে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচের মেয়াদ বাড়ল

১০ বছরের সঞ্চয় এক মুহূর্তে শেষ! জর্দার কৌটা খুলতেই যা দেখলেন মহিলা…