নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরেই ফের জলকল্যাণ শিবির বসবে। বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বর-ডিসেম্বর মাসে ফের বসবে জনকল্যাণ শিবির। দুদিনের জন্য ক্যাম্প হবে। তাতে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন উপভোক্তারা। আজ, সোমবার নবান্ন সভাঘর থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বার্ধ্যক্য, বিধবা ও দিব্যাঙ্গ ভাতার অতিরিক্তি ৫০০ টাকা বৃদ্ধি করে শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেই কর্মসূচিতেই শুভেন্দু অধিকারী জানান, ‘আগের সরকারের ওয়েটিং লিস্ট বাতিল করে নতুন করে তালিকা তৈরি করব। আমি চাই, যাঁরা আমাদের জনকল্যাণ শিবিরে এসে নাম লিখিয়েছেন, তাঁদের আবেদন, নথি যাচাই করে অগ্রাধিকারের ভিত্তিতে আগে ভাতা দেওয়া হোক। আমরা আবার গ্রাম পঞ্চায়েত ও পুরসভা এলাকায় দুদিন ধরে জনকল্যাণ শিবির করব। সেখানে এসে আপনারা নাম লেখান। এছাড়া আপনার সরকার আপনার পাশে নামে কর্মসূচিও হবে। সেখানেও আবেদন করতে পারবেন।’

আরও পডুন: গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

কতজনকে বার্ধ্যক্য, বিধবা ও দিব্যাঙ্গ ভাতা এদিন দওয়া হল, তার হিসেব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘৮২ লক্ষ উপভোক্তা এই তিন প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তার জন্য বছরে ১৪,৭৭১ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে রাজ্য সরকারের। জনকল্যাণ শিবিরের মাধ্যমে আরও ৬.৩৭ লক্ষ উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাঁরা আমার কথা শুনে মনে করছেন যে তাঁরা এই প্রকল্পের সুবিধা আর নেবেন না, তাহলে এসে আত্মসমর্পণ করুন। আমি স্বাগত জানাচ্ছি। আর ২৫ থেকে ৬০ বছরে বয়সিদের কাছে আবেদন, আগের ১৫০০ টাকা আত্মসমর্পণ করে অন্নপূর্ণার জন্য আবেদন করলে ৩০০০ টাকা পাবেন।’

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী