“পুলিশ যদি ট্যাক্স তোলে…”, উত্তরবঙ্গের বাণিজ্য সম্মেলন থেকে কড়া বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: একাধিক কর্মসূচি নিয়ে সোমবারই (১৯ মে) উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের প্রথম দিনেই তিনি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠক থেকে পুলিশের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ব্যবসায়ীদের কাছ থেকে পুলিশের ‘তোলা’ আদায় নিয়ে কড়া বার্তা দিয়েছেন।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় উপস্থিত ছিলেন একাধিক শিল্পপতি। তাঁরা ব্যবসা ও তার বৃদ্ধির প্রয়াস-পরিকল্পনা নিয়ে বিস্তারিত ভাবে কথা বলেন। সোমবার এই বৈঠকে কার, কোথায় ও কী ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, সেগুলি নিয়েও তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যের সঙ্গে আলোচনা করেন। শিলিগুড়ির এই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী তাঁদের সমস্ত সমস্যার কথা শুনে অধিকাংশ বিষয়ের সমাধানের রাস্তা বাতলে দেন। এর মাঝেই এক ছোট ব্যবসায়ী মুখ্যমন্ত্রীর কাছে একটি বিষয় তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, “রাস্তায় শিল্পপতিদের গাড়ি যখন যায়, টোল ট্যাক্স, জিএসটি, পুলিশ ইত্যাদির হয়রানিতে কস্টিং বেড়ে যায়। এটা গোটা দেশ জুড়ে। এটা আমাদের চরম কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়ে গিয়েছে। গাড়ি ভাড়াও বেড়ে গিয়েছে। ওরা যদি কোনও জায়গায় একশো টাকা খরচ করে, আমাদের কাছে পাঁচশোর টাকা কথা এসে শোনায়।”

ওই ছোট ব্যবসায়ীর কথা শেষ হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “টোল ট্যাক্স, জিএসটি, পুরোটাই কেন্দ্রীয় সরকারের। এখন তো একটাই ট্যাক্স। আগে রাজ্য নিত। রাজ্যের হলে আমি এখনই বলে দিতাম আমি নেব না। তবে আমরা একটা অনুরোধ করে দেখতে পারি। কেন ছোট ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।” তার পর তিনি বলেন, “তবে পুলিশ যাতে কোনও ট্যাক্স না নেয়, সেটা দেখার দায়িত্ব পুলিশের।”

পুলিশের ভূমিকা নিয়ে এর আগেও ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পুলিশের বিরুদ্ধে এর আগেও টাকা তোলার অভিযোগ সামনে এনেছেন ছোট ব্যবসায়ীরা। তার জেরে একাধিকবার প্রতিবাদে সামিল হয়েছিল ছোট গাড়ির চালকরাও। এবার মুখ্যমন্ত্রীর সামনেই সরাসরি তুলে ধরা হল সেই বিষয়টি।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য