কোভিড রোগীদের খাবার পৌঁছে দিচ্ছে হরিশ্চন্দ্রপুরের পুলিশ

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস অন্যান্য আধিকারিকদের সঙ্গে খাবারের প্যাকেট হাতে ছুটে যাচ্ছেন কোভিড রোগীদের বাড়িতে, পৌঁছে দিচ্ছেন সারাদিনের খাবার। তবে শুধু খাবার পৌঁছে দেওয়াই নয়, কোভিড রোগীদের শরীর স্বাস্থ্যেরও খোঁজখবর নিচ্ছেন তাঁরা। রোগীরাও পুলিশের এহেন মানবিক ব্যবহার পেয়ে রীতিমত আপ্লুত। 

Share:

নিজস্ব প্রতিনিধি: তীব্র শীত অন্ধকার রাতকে উপেক্ষা করে এলাকার কোভিড রোগীদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে পুলিশ। পুলিশের এহেন মানবিক রূপের ছবি ধরা পড়ল মালদা জেলার চাঁচোল মহকুমার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন কোভিড রোগীদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিতে হবে। সেই নির্দেশকে কার্যকর করতেই হরিশ্চন্দ্রপুর থানার আধিকারিকদের মধ্যে দেখা যাচ্ছে তৎপরতা। থানার আইসি সঞ্জয় কুমার দাস অন্যান্য আধিকারিকদের সঙ্গে খাবারের প্যাকেট হাতে ছুটে যাচ্ছেন কোভিড রোগীদের বাড়িতে, পৌঁছে দিচ্ছেন সারাদিনের খাবার। স্থানীয় হাসপাতাল থেকে এলাকার কোভিড রোগীদের তালিকা সংগ্রহ করে তাঁরা সেই সব কোভিড রোগীদের বাড়িতে পৌঁছে যাচ্ছেন খাবার নিয়ে। তবে শুধু খাবার পৌঁছে দেওয়াই নয়, কোভিড রোগীদের শরীর স্বাস্থ্যেরও খোঁজখবর নিচ্ছেন তাঁরা। কোভিডের জেরে বাড়িতে বন্দী রোগীরা পুলিশের এহেন মানবিক ব্যবহার পেয়ে রীতিমত আপ্লুত।   

কোভিড রোগীদের বাড়িতে বাড়িতে এই পরিষেবা পৌঁছে দেওয়া প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এলাকার কোভিড রোগীদের সম্পর্কে স্থানীয় ব্লক এবং হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করছি। সেই তথ্য নিয়ে আমরা কোভিড আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছি। কেউ কোভিডে আক্রান্ত হলে তাঁকে যাতে সমাজ ঘৃণার চোখে যেন না দেখে, এটা যেমন দেখা হচ্ছে তেমনি তা পৌঁছে দেওয়া হচ্ছে এলাকাবাসীদের মধ্যেও। গত তিনদিন ধরে এই কর্মসূচি চলছে আমাদের। যতদিন ওনারা সুস্থ না হয় ততদিন আমাদের এই পরিষেবা চলবে।’ কোভিডের মধ্যে বাড়িতে খাবারের পেয়ে আপ্লুত এলাকার কোভিড রোগীরাও। আইনরক্ষকদের তাঁরা আগে কড়া ভূমিকাতেই দেখেছেন। এমনকি তাঁদের ভূমিকা নিয়েও আমজনতার মধ্যে বেশ কিছু ক্ষোভও রয়েছে। তবে এখন তাঁদের এহেন মানবিক উদ্যোগে এলাকাবাসীরা এখন অনেকটাই খুশি।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর