ডিউটিতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ২ পুলিশ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পুলিশ কর্মী, আশঙ্কাজনক অবস্থায় আরও তিনজন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড-এর সাতবাঁকুড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর থেকে গড়বেতা থানা-য় ডিউটিতে যোগ দিতে রওনা হয়েছিলেন পাঁচ পুলিশ কর্মী। গভীর রাতে সাতবাঁকুড়া এলাকায় পৌঁছনোর পর উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সঙ্গে তাঁদের ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই এক পুলিশ কর্মীর মৃত্যু হয়।

আরও পড়ুন: রঙের উৎসবে নজরদারির ‘কড়া দাওয়াই’, অলিগলিতে টহলদারি পুলিশের

স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই আরও এক পুলিশ কর্মীর মৃত্যু হয়। গুরুতর আহত বাকি তিনজনকে প্রথমে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার পর লরির চালক গাড়িটি রাস্তায় ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পুলিশ লরিটি আটক করেছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। হোলির প্রাক্কালে এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতীক্ষার অবসান! ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘Jay Naygan’

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় ছোট-বড় মিলিয়ে ৮৪ রথযাত্রা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামছে ২ হাজার পুলিশ

বিয়ে ভেঙে যাওয়ার হবু স্ত্রীর উপর হামলা যুবকের, মেয়েকে বাঁচাতে প্রাণ গেল মায়ের

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০