হাওড়ায় শিবপুরে গাড়ি থেকে উদ্ধার প্রায় দু কোটি টাকা, সঙ্গে গয়না

রবিবার হাওড়ার শিবপুরে একটি আবাসনের সামনে রাখা গাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা ও গয়না উদ্ধার হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল রাজ্যে। উদ্ধার হয়েছে প্রচুর গয়নাও। শনিবার রাতে হাওড়ার শিবপুরে একটি আবাসনের সামনে রাখা গাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা ও গয়না উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। কোথা থেকে এত টাকা এলো তার তদন্তে নেমেছে পুলিশ। মূল অভিযুক্ত এখনও অধরা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাওড়ার শিবপুরে একটি আবাসনের সামনে রাখা গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। আর সেই তল্লাশিতে হদিশ মেলে বিপুল পরিমাণ টাকার। ওই গাড়ি থেকে পুলিশ বাজেয়াপ্ত করেছে প্রচুর গয়নাও। সেগুলির মধ্যে রয়েছে সোনা, রুপো এবং হিরের গয়না। জানা গিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ হাওড়ায় শিবপুরে তদন্ত চালায়। বিষয়টি নিয়ে হেয়ার স্ট্রিট থানার পুলিশ শিবপুর থানার সঙ্গেও যোগাযোগ করে। এরপর শিবপুর থানার সহযোগিতায় এদিন ওই এলাকার একটি আবাসনের সামনে রাখা গাড়িতে তল্লাশি চালিয়ে এই তাকা বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। যদিও নগদ এই টাকা ও গয়না উদ্ধারের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতারণা-সহ একাধিক অভিযোগ রয়েছে। মূল অভিযুক্ত এখনও অধরা বলে জানা গিয়েছে। পুলিশের দাবি,  উদ্ধার হওয়া টাকা  শৈলেশ পান্ডে নামে এক ব্যবসায়ীর। 

অন্যদিকে কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা এলো, কোনও প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত রয়েছে কি না অভিযুক্ত। বা থাকলে সেই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি, লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার