বহরমপুরে পুলিশের চেষ্টাতে রুখে গেল গণপিটুনি

Share:

নিজস্ব প্রতিনিধি : গণপিটুনি রুখতে এবার তৎপর হল বহরমপুর পুলিশ। চোর সন্দেহে বাড়ির দরজা বন্ধ করে মারধর করার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশের একটি দল। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, বুধবার রাতে বহরমপুর থানার অন্তর্গত মেহেদিপুর-ভীমপুর এলাকায় সাদ্দাম শেখের বাড়িতে চুরি করতে ঢুকেছিলেন গ্রামের বাসিন্দা বসির শেখ ও মুনির শেখ। সাদ্দামের বাড়িতে কিছু তিল ও সর্ষের বস্তা রাখা ছিল। বসির ও মুনির তিন বস্তা সর্ষে চুরি করে পালিয়ে যাচ্ছিলেন। সেইসময় তাঁদের ধরে মারধর করেন গ্রামবাসীরা। বাড়ির দরজা বন্ধ করে মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে তাঁদের উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

মূল ঘটনার কথা বলে জাহিদা বিবি নামে গ্রামের এক বাসিন্দা জানান, ‘রাতের অন্ধকারে হঠাৎ দেখি, দুজনে কিছু বস্তা নিয়ে পালিয়ে যাচ্ছে। আমরা চিৎকার, চেঁচামেচি করতেই ওরা বস্তাগুলি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু গ্রামবাসীরা তাড়া করে তাদের ধরে ফেলে।‘  তবে গ্রামবাসীদের একাংশের দাবি, চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়া দুজনকে তাঁরা মোটেও মারধর করেননি। স্থানীয় বাসিন্দাদের মতে, গত কয়েক সপ্তাহ ধরে যেভাবে কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জেলায় গণপিটুনির মতো ঘটনা ঘটছে, তাতে পুলিশের এই তৎপরতা রীতিমতো সাধুবাদযোগ্য।

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী