পুজোর আগে দুর্ঘটনা নয়, টোটো নিয়ে বড়সড় পদক্ষেপ পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: হাতে গোনা আর কয়েক দিন। তারপরেই মা আসবেন মর্ত্যে। মাঝেমধ্যে অল্পস্বল্প বৃষ্টি হলেও আকাশে পেজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে।  বাতাসে পুজো পুজো গন্ধ। নিউমার্কেট, গড়িয়াহাট, হাতিবাগানে তিল ধরনের জায়গা না পাওয়া- সব কিছুই জানান দিচ্ছে মহামায়ার মর্তে আগমনের সময় আগত প্রায়। উৎসবের রাতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর জন্য বরাবরই দৃঢ়প্রতিজ্ঞ পুলিশ প্রশাসন।

পুজোর আগেই টোটোর দৌরাত্ম্য কমাতে চাইছে পুলিশ। সেই জন্য মঙ্গলবার একাধিক টোটো আটক করে নিয়ে আসা হয় থানায়। তারপর টোটোগুলির ডান পাশে রড লাগানো হয়। শেষে সেগুলিকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনাটি ময়নাগুড়ির। ময়নাগুড়ি থানা ট্রাফিক পুলিশ টোটোর দৌরাত্ম্য কমাতে এই কাজ করেছেন।

মঙ্গলবার ময়নাগুড়ি শহরে অভিযান চালিয়েছিল ময়নাগুড়ি ট্রাফিক পুলিশ। এই অভিযানে আটক করা হয় প্রায় ৩০টি টোটো সেগুলোকে নিয়ে আসা হয় থানায়। এরপর টোটো চালকদের বলা হয় রড নিয়ে আসতে। টোটো চালকরা খবর দেন ঝালাই করা মিস্ত্রিদের। এরপর সেই ঢালাই করা রড বসানো হয় টোটোর ডানদিকে। তারপর সেগুলিকে ছেড়ে দেওয়া হয়।

আসলে সামনেই পুজো। এই সময় বাজারে এলাকায় অত্যন্ত ভিড় হয়। ফলে যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে, তার জন্য আগাম সর্তকতা হিসাবেই এই সিদ্ধান্ত নিয়েছিল পুলিশ। বেশ কয়েক মাস আগেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল ডানদিকে রড লাগাতে হবে। কারণ ডান দিকে অনেকেই বসেন। ওরকম ভিড় রাস্তায় সামান্য অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণেই এমন নির্দেশ। কিন্তু বাস্তবে দেখা যায়, প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে প্রচুর যাত্রী নিয়ে বাজারে এলাকা দিয়ে যাচ্ছে একাধিক টোটো।

পুলিশ কর্মীরা লক্ষ্য করেন অনেক টোটোতেই ডান দিকে রড লাগানো নেই। কেউ কেউ পুলিশের ভয়ে ছোট বাঁশ লাগিয়েছেন, কেউ বা দড়ি। মঙ্গলবার ময়নাগুড়ি থানার ট্রাফিক ওসি অতুল চন্দ্র সহ অন্যান্য আধিকারিকরা থানা মোড় ও শহরের মূল ট্রাফিক পয়েন্ট-এর সামনে অভিযান চালান। এই অভিযানে এক এক করে আটক করা হয় ৩০ টি টোটো। রড তারপর লাগানোর পর সেগুলি ছেড়ে দেওয়া হয়। ওসি জানিয়েছেন রড লাগাতেই হবে। টোটো চালকদের উপর এই নজরদারি চলবে, সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়বে। নিয়ম না মানলেই আটক করা হবে টোটোগুলিকে।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান