তৃণমূল নেতাকে কাঠগড়ায় তুলে পোস্টার, চাঞ্চল্য পুরুলিয়ায়

‘রঘুনাথপুর খেটে খাওয়া গরীব মানুষ কমিটি’র নামে ওই পোস্টার শহরের বিভিন্ন জায়গায় সাঁটানো হয়েছে শনিবার রাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি সকাল শোরগোল ছড়িয়ে পড়ল পুরুলিয়া জেলার(Purulia District) অন্যতম মহকুমা শহর রঘুনাথপুরের(Raghunathpur) বুকে। কেননা শহরজুড়ে যত্রতত্র লাগানো হয়েছে পোস্টার(Postar)। সেই পোস্টার কার্যত এলাকারই এক তৃণমূল নেতার বিরুদ্ধে দেওয়া হয়েছে। ‘রঘুনাথপুর খেটে খাওয়া গরীব মানুষ কমিটি’র নামে ওই পোস্টার শহরের বিভিন্ন জায়গায় সাঁটানো হয়েছে শনিবার রাতে। রঘুনাথপুরের তৃণমূল(TMC) নেতা হাজারি বাউরির বিরুদ্ধে তাঁক্লে কার্যত কাঠগড়ায় তুলে কেউ বা কারা রাতের অন্ধকারে পোস্টারগুলি সাঁটিয়েছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। ঘটনার জেরে তৃণমূল নেতার সঙ্গে সংবাদমাধ্যম যোগাযোগ করলে হাজারি বাউরি জানান, ‘পোস্টারে কোনও ব্যক্তির নাম নেই। পোস্টারে কারোর নাম থাকলে, তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করতাম।’

কী বলা হয়েছে রঘুনাথপুর শহরজুড়ে ছড়িয়ে দেওয়া চাঞ্চল্যকর ওই পোস্টারে? পোস্টারে অভিযোগ করা হয়েছে, গরিব খেটে খাওয়া মানুষের ফুটপাত ঘিরে দোকান করে থাকাকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু হাজারিবাবু রঘুনাথপুর থানার কো-অপারেটিভের সেক্রেটারি থাকার সময় অনেক দুর্নীতি করেছেন। কো- অপারেটিভের জায়গা মোটা টাকার বিনিময়ে অবৈধভাবে ব্যবসা করার জন্য লিজে দিয়েছেন। সমস্ত কিছু জানার পরেও প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি। কীভাবে সরকারি জায়গা ৯৯ বছরের জন্য লিজে দেওয়া হল? তা নিয়েই ওই পোস্টারে প্রশ্ন তোলা হয়েছে। এখনও পর্যন্ত এই পোস্টার কাণ্ডের জেরে পুলিশের কাছে কেউ কোনও অভিযোগ দায়ের করেননি। তবে এই ঘটনা জেলা তৃণমূল নেতৃত্বের নজরে এসেছে। তাঁরা বিষয়টি নিয়ে এবং পোস্টারে তোলা অভিযোগ নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছেন বলেই জানা যাচ্ছে।

যদিও এই অভিযোগ প্রসঙ্গে হাজারিবাবু জানিয়েছেন, ‘কো-অপারেটিভের ওই জায়গাটি দীর্ঘদিন ধরে বেশ কিছু মানুষ দখল করে ব্যবসা করছিল। পদে আসার পরে বিষয়টি নজরে আসে। সেটিকে কো-অপারেটিভের আওতায় আনা হয়। পরবর্তী সময়ে কো- অপারেটিভের সম্পত্তি বৃদ্ধির কথা মাথায় রেখে ৩৩ বছরের জন্য ব্যবসা করতে লিজ দেওয়া হয়েছে। যার ফলে বছরে প্রায় লক্ষাধিক টাকা আয় হয় কো-অপারেটিভের। লিজ দেওয়ার বিষয়টি সমস্ত সরকারি নিয়ম মেনেই করা হয়েছিল। লিজের জন্য যে কেউ যাতে আবেদন করতে পারে তাই বিষয়টি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছিল। আসলে কিছু মানুষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু তারা সফল হবে না।’

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ