অভিজিৎকে ‘লোভী’ বলে পোস্টার তমলুকে, অস্বস্তি পদ্ম শিবিরে

Share:

নিজস্ব প্রতিনিধি : এখন পর্যন্ত তমলুকে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। শোনা যাচ্ছে, তমলুকে বিজেপির প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার আগে বিজেপি কার্যালয়ের সামনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে পড়ল পোস্টার। পোস্টারে অভিজিৎকে লোভী বলে আক্রমণ করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে যে পোস্টার পড়েছে, তাতে লেখা রয়েছে, ‘অভিজিৎ তুমি তো লোভী। তাই তুমি বিজেপিতে। তোমার কাছে মানুষ জবাব চাইছে। জবাব দাও।‘ হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের ধারে বিজেপি কার্যালয়ের বিপরীতে এই পোস্টার পড়েছে বলে দেখা গিয়েছে। পোস্টারটি পার্থ সারথী মাইতি নামে এক ব্যক্তির তরফে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিজেপির তরফে অভিযোগ, তৃণমূলের লোকজনরাই এই কাণ্ড ঘটিয়েছে। জানা গিয়েছে, পার্থ সারথী মাইতি নামে স্থানীয় তৃণমূল কাউন্সিলার রয়েছেন। তিনিই বিজেপির বিরুদ্ধে এই প্রচার চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিজের নামে পোস্টার দেখে অভিজিৎ জানান, ‘লোকে তো বিরোধিতা করবেই, করতে দিন। আমরা আপনাদের কাছে একটাই আবেদন সারা রাজ্যে একটা বার্তা ছড়িয়ে দিন তৃণমূলকে একটি ভোটও নয়। আমরা জোচ্চুরি দুর্নীতি অনেক দেখলাম আর নয়। এবার নতুন দিনের শুরু করতে হবে।‘

বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হওয়ার আগেই এদিন তমলুকে চলে আসেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন বর্গভীমা মন্দিরে পুজো দেন অভিজিৎবাবু। এরপর বিজেপি কার্যালয়ে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন অবসরপ্রাপ্ত বিচারপতি। এদিনের বৈঠকে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অশোক দিন্দা, বিধায়ক তাপসী মণ্ডল সহ অন্যান্য নেতা।

 

ফের বাড়ল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের লেটেস্ট দর

আইএমডি জানাল ৪ জুন শুরু হবে মৌসুমি বৃষ্টি, কেরালায় জারি ভারী বৃষ্টির সতর্কতা

বিশ্বকাপ চলাকালীন হোটেলের ২০২ নম্বর রুমে থাকবেন মেসি, কারণ‌ জানেন?

কোমরে দড়ি বেঁধে তাম্রলিপ্ত পুরসভায় নিয়ে যাওয়া হল প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল খাঁড়াকে

ইন্সটাগ্রামে আখ বিক্রেতার অনুসারীর সংখ্যা দেখে তাজ্জব নেটদুনিয়া

হেলমেট মাথায় আদালত চত্বরে হাজির তৃণমূল নেতা খোকন দাস

‘দীর্ঘদিন দেশের হয়ে খেলতে চাই’, নিজের স্বপ্নের কথা জানালেন বৈভব

ডিম ও বেকিং ছাড়া সহজেই বানিয়ে ফেলুন ক্রিমি ম্যাঙ্গো আমন্ড পুডিং

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

আইসক্রিম বানাবেন, কিন্তু কোন আমে আসবে আসল ক্রিমি টেক্সচার জানেন কী?

লক্ষ্মীর ভান্ডারের বিরাট দুর্নীতি, নদিয়ায় প্রায় দু’শো জন পুরুষের নাম ফাঁস

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ