পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী বাছবে প্রশান্ত কিশোরের আইপ্যাক

একুশের বিধানসভা নির্বাচনের মতোই এবার পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূলের প্রার্থী বাছাইয়ের কাজে চাপ ফেলতে চলেছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের পুনঃরাবৃত্তিই এবার ঘটতে চলেছে তেইশের বুকে। শাসক দল সূত্রে তেমনটাই জানা গিয়েছে। একুশের বিধানসভা নির্বাচনে কোন বিধানসভা কেন্দ্রে তৃণমূলের(TMC) কে প্রার্থী হবেন, কারা কারা বাদ পড়বেন আর কারা ফের টিকিট পাবেন তার তালিকা অনেকটাই তৈরি করে দিয়েছিল ভোট কুশলী প্রশান্ত কিশোরের(Prashant Kishore) সংস্থা আইপ্যাক((I-PAC)। সেই তালিকা তৈরি হয়েছিল তৃণমূল বিধায়কদের বিগত বছরগুলির কার্যকলাপ, মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা, এলাকাবাসীর কাছে তাঁর ইমেজ, দলের প্রতি তাঁর আনুগত্য, ভাবমূর্তির জোর এই সব দেখে। তার জেরেই বাদ পড়েছিলেন দলের বেশ কিছু বর্ষীয়াণ বিধায়ক। পুরানোদের সরিয়ে আবার বেশ কিছু আসনে নতুন মুখ তুলেও আনা হয়। আবার সব ক্ষেত্রে যে আইপ্যাকের সুপারিশ কাজ করেছে এমনও নয়। কেননা প্রার্থী তালিকা চূড়ান্ত করা নিয়ে শেষ কথা বলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই(Mamata Banerjee)। এবারেও সেই ছবিটা দেখা যেতে পারে পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) সময়।

আরও পড়ুন সভা তো হবে গন্ডায় গন্ডায়, কিন্তু আসন আসবে কত…

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আবাস যোজনার ক্ষোভ কার্যত বলে দিচ্ছে জেলায় জেলায় পঞ্চায়েত এলাকায় ঘাসফুল কিছুটা হলেও ধাক্কা খেতে পারে। নেপথ্যে একশ্রেনীর পঞ্চায়েত সদস্যের দুর্নীতি। সেই ধাক্কা যাতে দলের গায়ে না লাগে তার জন্য সময় থাকতে থাকতেই পদক্ষেপ নিচ্ছে জোড়াফুল। দলের দুর্নীতিগ্রস্থ পঞ্চায়েত সদস্য ও মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারানো দলীয় পঞ্চায়েত সদস্যদের খুঁজে বের করে তা৬দের চিহ্নিত করার কাজ প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাককেই দিয়েছে বাংলার শাসক দল। সেই সংস্থার প্রতিনিধিরা ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছেন। তার জেরে তৃণমূলের হাতে আগে থেকে যে তালিকা প্রস্তুত হয়ে ছিল সেই প্রার্থী তালিকা এখন অনেকটাই বদলে যেতে চলেছে বলে জোড়াফুল সূত্রে জানা গিয়েছে। এমনিতেই তৃণমূল এবার মহিলাদের সব থেকে বেশি টিকিট দিতে চলেছে গ্রাম পঞ্চায়েত এলাকায়। ৫ বছর আগে যাদের টিকিট দেওয়া হয়েছিল এবারেও যে তাঁরা সবাই টিকিট পাবেন তা কিন্তু একদমই নয়। বিধানসভা নির্বাচনের মতোই ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূলের প্রার্থী কারা হবেন আর কারা হবেন না সেই বিষয়েও ছাপ ফেলতে চলেছেন প্রশান্ত কিশোর।

আরও পড়ুন কোলাঘাটে সমবায় নির্বাচনে নিরঙ্কুশ জয় তৃণমূলের

জানা গিয়েছে, অনুব্রতহীণ বীরভূম, বিজেপির গড় হিসাবে পরিচিত হয়ে ওঠা পুরুলিয়া এবং গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ নদিয়া জেলার প্রার্থী তালিকা এখন আইপ্যাকের রিপোর্ট দেখে চূড়ান্ত করার পথে হাঁটা দিয়েছে তৃণমূল। গুরুত্ব দেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুরের প্রার্থী তালিকাতেও। অধিকারীদের এবার জোর ধাক্কা দিতে চায় বাংলার শাসক দল। তাই সেখানে ভীষণ রকম জোর দেওয়া হচ্ছে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী বেছে নিতে। সংখ্যালঘু অধ্যুষিত জেলা দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুর জেলাতেই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে। তবে যেখানে খুব ভাল উন্নয়ন হয়েছে সেখানে যদি আগেরবারের জয়ীদের আসন সংরক্ষণের গেরোয় না পড়ে তাহলে আগেকার প্রার্থীদেরই এবারেও বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছে। এখন দেখার বিষয় আইপ্যাকের ঝাড়াইবাছাই তৃণমূলকে আগামী পঞ্চায়েত নির্বাচনে ঠিক কতটা অ্যাডভান্টেজ দেয়।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের