দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রজাতন্ত্র দিবসে দিল্লি থেকে ডাক বীরভূমের ‘সের-পাই’ শিল্পী দম্পতিকে

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই প্রজাতন্ত্র দিবস । আর ওইদিন দিল্লিতে অনুষ্ঠিত  হয় কুচকাওয়াজ-সহ বেশ কয়েকটি অনুষ্ঠান। আর এবার সেই অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে গেলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বাংলার  শিল্পী ভোলানাথ কর্মকার ও তাঁর স্ত্রী রুমা কর্মকার । এনারা হলেন বীরভূমের প্রাচীন ‘সের-পাই’ শিল্পের ধারক ও বাহক। তাই তাদেরকে এবার প্রজাতন্ত্র দিবসে  বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ করে ভারত সরকারের বস্ত্র দফতর।

৭৬ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে  দিল্লিতে সাজো সাজো রব ৷ বিভিন্ন মন্ত্রকের তরফে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে বিভিন্ন জায়গায় ৷ আর সেখানেই বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ পেলেন   বীরভূমের দুই বাসিন্দা ভোলানাথ এবং রুমা। ইতিমধ্যেই তারা দিল্লিতে পৌঁছিয়ে গিয়েছেন। ভোলানাথ জানিয়েছেন, ‘প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লিতে রয়েছে একাধিক অনুষ্ঠান। আর সেখানে অতিথি হিসেবে ডাক পেয়ে খুবই আনন্দিত । আমরা আশাবাদী আমাদের ‘সের-পাই’ শিল্পের আরও বিকাশ হবে । ‘

উল্লেখ্য, আগে আমকাঠ দিয়ে তৈরি হত সেরপাই। এখন হয় সোনাঝুরি দিয়ে। নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে যে পাত্র বা খোনাটি তৈরি হয়, তার নাম ডোল। একে ঘসে মসৃণ করা হয়। ভুষো কালি, শিরিষ আঠা আর রজন দিয়ে কালো রং করা হয়। আম কাঠের সের ও পাইয়ের উপর পিতল দিয়ে নিঁখুত সব শিল্পকর্ম চোখে পড়ার মত । আর বীরভূমের সদর শহর সিউড়ির কাছের গ্রাম লোকপুর খ্যাত সেরপাই-এর জন্য বেশ বিখ্যাত। সেই ব্রিটিশ আমল থেকে আজও ওখানে   চলে আসছে এই শিল্প ।

  

Published by:

Share Link:

More Releted News:

সন্ধে ছয়টা পর্যন্ত প্রথম দফায় গড়ে ভোট পড়েছে ৯১.৫২ শতাংশ

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

ভোটের শেষলগ্নে ছুটল ইভিএম বোঝাই গাড়ি, হাতেনাতে ধরলেন বিজেপি প্রার্থী

রহমতনগরে ভোটের দিনে হামলা,বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর

বীরভূমে ভোটের দুপুরে গ্রামবাসীদের থান ইট নিয়ে হামলা জওয়ানদের ওপর

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ