প্রায় কোটি টাকা নিয়ে পলাতক প্রাথমিক শিক্ষক

অভিযুক্ত ওই শিক্ষকের নাম মান্না দাস। তিনি  ফালাকাটা ব্লকের হরিনাথপুর গ্রামের বাসিন্দা। শামুকতলা থানার সম্বলপুর আইটিডিপি স্কুলে কর্মরত তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার প্রায় কোটি টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল এক প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে। আলিপুরদুয়ারে বহু চাকরি প্রার্থীর কাছ থেকে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা তুলে ওই শিক্ষক বেপাত্তা হয়েছেন বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই শিক্ষকের নাম মান্না দাস। তিনি  ফালাকাটা ব্লকের হরিনাথপুর গ্রামের বাসিন্দা। আলিপুরদুয়ারের শামুকতলা থানার সম্বলপুর আইটিডিপি স্কুলে কর্মরত ওই শিক্ষক। বিভিন্ন চাকরিপ্রার্থীর কাছ থেকে কয়েক লাখ টাকা করে নিয়েছেন তিনি সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। আর এইভাবে প্রায় কোটি টাকা তুলেছেন বলে অভিযোগ।

ইতিমধ্যে প্রতারিত চাকরিপ্রার্থীরা তাঁর বিরুদ্ধে সরব হয়ে দ্বারস্থ হয়েছেন শামুকতলা থানার। পাশাপাশি প্রতারণার অভিযোগ জানিয়েছেন ডিপিএসসির চেয়ারম্যানের কাছেও। কিন্তু তারপরও অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ প্রতারিতদের। অভিযোগকারীদের দাবি, ওই শিক্ষক নিজেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘনিষ্ঠ বলে পরিচয় দিতেন। আর সেই পরিচয় দিয়ে এলাকার একাধিক বেকার যুবক-যুবতীকে প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলেন তাঁদের কাছ থেকে। সব মিলিয়ে প্রায় কোটি টাকা তুলে এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন ওই শিক্ষক। জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে আলিপুরদুয়ার শহর সংলগ্ন শামুকতলা থানার সম্বলপুর আইটিডিপি স্কুলে চাকরিতে যোগ দেন। চাকরি সূত্রে তিনি স্ত্রী এবং মা-কে নিয়ে আলিপুরদুয়ার শহরে ভাড়াবাড়িতে থাকতেন। তাঁর স্থায়ী বাড়ি ফালাকাটা থানার হরিনাথপুর এলাকায়। কেবলমাত্র চাকরিপ্রার্থী যুবক যুবতীদের কাছ থেকে টাকা নিয়েছিলেন তিনি তা নয়, যে স্কুলে চাকরি করতেন সেই স্কুলের টিআইসির থেকেও টাকা হাতিয়েছেন বলে অভিযোগ। যে স্কুলে ওই শিক্ষক চাকরি করেন সেই স্কুল সূত্রে খবর,  অভিযুক্ত শিক্ষক নাম মান্না দাস গত ২৭ জুন থেকে স্কুলে আসছেন না। এমনকি ফোন করলে কারওর ফোনও ধরছেন না। তিনি কোথায় আছেন তা স্কুলের কেউ জানেন না বলে জানান শিক্ষকরা।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে