সিভিকের জায়গায় বেসরকারি নিরাপত্তারক্ষী, হাসপাতাল ও মেডিকেল কলেজে

সুপ্রিম নির্দেশের পরেই সিভিক ভলান্টিয়ারদের তুলে নেওয়া হচ্ছে রাজ্যের সব সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একা সঞ্জয় রাই অনেক কিছুই বদলে দিচ্ছে বাংলার বুকে। কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও পর্যন্ত একমাত্র অপরাধী হিসাবে সঞ্জয়ের নামই উঠে আসছে। পেশাগত ভাবে সে ছিল কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার। আর তাঁর সেই ঘৃণ্যতম কাজের জন্য বাংলার সব সিভিক ভলান্টিয়ারের(Civic Volunteer) ওপরেই নেমে আসছে একের পর এক বিধিনিষেধ। সুপ্রিম কোর্ট(Supreme Court) ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে রাজ্যের সব সরকারি হাসপাতাল আর মেডিকেল কলেজ থেকে সরিয়ে নিতে হবে সিভিক ভলান্টিয়ারদের। সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বাংলার সব সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে সিভিক ভলান্টিয়ারদের। তাঁদের জায়গায় হোমগার্ড কিংবা পুলিশকর্মীদের মোতায়েন করা হচ্ছে। কিন্তু এর পাশাপাশি বেসরকারি নিরাপত্তারক্ষী মোতায়েন করা যায় কিনা সেটাও দেখা হচ্ছে।

আরও পড়ুন, দেশের সুরক্ষায় আপোষ নয়, রাজ্যের পদক্ষেপে খুশি কেন্দ্র

কেন বেসরকারি নিরাপত্তারক্ষী? রাজ্য হোমগার্ড ও পুলিশকর্মীর সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। এবার সেই সংখ্যার মধ্যেই যদি একটা বড় অংশ হাসপাতাল ও মেডিকেল কলেজের নিরাপত্তায় মোতায়েন করা হয় তাহলে থানাগুলি কর্মীর অভাবে কাজই করতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে বেসরকারি নিরাপত্তারক্ষী মোতায়েন করার কথা ভাবনাচিন্তা চলছে স্বাস্থ্য দফতরে। ইতিমধ্যেই পুলিশের তরফে থানাগুলির কাছে জানতে চাওয়া হয়েছে, কোন হাসপাতালে সিভিক ভলান্টিয়ারদের জায়গায় কত বেসরকারি নিরাপত্তারক্ষী প্রয়োজন। বিভিন্ন থানার তরফে সেই তথ্য পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত রাজ্যের সব হাসপাতালে ও মেডিকেল কলেজে শুধুমাত্র বেসরকারি নিরাপত্তারক্ষী রাখার বিষয়টি নিয়ে চূড়ান্ত ভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই নবান্ন সূত্রে খবর। তবে সুপ্রিম নির্দেশ মেনে যত দ্রুত সম্ভব সব কিছু করতে চায় রাজ্য সরকার। রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে চিকিৎসক, চিকিৎসা কর্মী ও নার্সদের নিরাপত্তার প্রশ্নে আর আপোষ করতে চাইছে না রাজ্য সরকার।

আরও পড়ুন, ‘ডানা’র ঝাপ্টা লাগবে বাংলায়, সতর্কতা ৮টি জেলায়, তীব্র জলোচ্ছ্বাসের সম্ভাবনা

আর জি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, হাসপাতাল বা স্কুলের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জায়গায় কোনও ভাবেই সিভিক বাহিনীকে মোতায়েন করা যাবে না। সেই সঙ্গে থানায় সিভিক ভলান্টিয়ারেরা কী কী কাজ করেন এবং অপরাধের ঘটনার তদন্তের কাজে তাঁরাও যুক্ত থাকেন কিনা, তা-ও হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে রাজ্যকে। সর্বোচ্চ আদালতের সেই নির্দেশের পরেই সিভিক ভলান্টিয়ারদের তুলে নেওয়া হচ্ছে। তাঁদের জায়গায় আপাতত কনস্টেবল(Constable) ও হোমগার্ডদের(Home Guard) মোতায়েন করা হচ্ছে। সেই সঙ্গেই কোন হাসপাতালে কত রক্ষী প্রয়োজন, তা-ও জানাতে বলা হয়েছে জেলাগুলিকে। যা দেখে মনে করা হচ্ছে, বাহিনীতে পুলিশ ঘাটতি থাকার কারণেই জেলার হাসপাতাল কিংবা মেডিক্যাল কলেজগুলিতে আরও বেশি করে বেসরকারি নিরাপত্তারক্ষী(Private Security Guard) নিয়োগ করা হবে। স্বাস্থ্য দফতরের তরফে এই বেসরকারি নিরাপত্তারক্ষীদের নিয়োগ করা হয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে। এই কাজে তাদের সহায়তা করে পুলিশ। মনে করা হচ্ছে, সিভিক ভলান্টিয়ারদের বিকল্প হতে চলেছে এই বেসরকারি নিরাপত্তারক্ষীরা। সিভিকদের জায়গায় কত বেসরকারি নিরাপত্তারক্ষী জেলার হাসপাতালগুলিতে প্রয়োজন, তার হিসাব স্বাস্থ্য দফতরকে দেওয়া হবে। যার ভিত্তিতে ওই সংখ্যক বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ করা হবে।  

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে

২৫ হাজার টাকা বাজেট? Realme 100X নাকি OnePlus Nord 6, কোনটি কিনবেন?

সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

বুধের জোড়া অবস্থান পরিবর্তনে ভাগ্য খুলবে ৪ রাশির জাতকদের

অল্প বয়সেই বাড়ছে অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি! জেনে নিন কীভাবে বজায় রাখবেন সুস্থ জয়েন্ট?

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

রান্নাঘরের সিঙ্কের নিচে ভুলেও রাখবেন না এই সব জিনিস, ছারখার হয়ে যাবে জীবন

রাহু-কেতুর প্রভাবে কাটবে দুর্ভাগ্যের ছায়া, ভাগ্যের চাকা ঘুরতে পারে এই ৩ রাশির!

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার