বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

স্ত্রীকে (Wife) নির্যাতন, খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগে গ্রেফতার (Arrest) রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের (Raiganj University) অধ্যাপক।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীকে (Wife) নির্যাতন, খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের (Raiganj University) অধ্যাপক। ধৃত অধ্যাপককে (Professor) গ্রেফতারের (Arrest) পর শুক্রবার আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের  নাম তাপস পাল। তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের (Geography) অধ্যাপক। জানা গিয়েছে, অভিযুক্ত অধ্যাপক তাপস পালের স্ত্রীও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের (University) আইন বিভাগের অধ্যাপক। তিনি বালুরঘাটের (Balurghat) বাসিন্দা। তিন বছর আগে তাপস পালের সঙ্গে তাঁর বিয়ে হয়। মহিলার অভিযোগ, বিয়ের আগে থেকেই তাপস পালের অন্য নারীর সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু তা গোপন করে তাপস পাল বিয়ে করেন। অভিযোগকারিণীর দাবি, বিয়ের পর প্রথম রাত থেকেই তার ওপর অত্যাচার শুরু করেন তাপস। প্রেমিকার কথা বিয়ের পর জানাজানি হওয়ার পর তাঁর উপর মারধর ও অত্যাচার আরও বেড়ে যায় বলে দাবি। এমনকি স্ত্রীকে খুনের চেষ্টা করেন বলে অভিযোগ তাপস পালের বিরুদ্ধে। শুধু তাই নয়, অত্যাচারিত স্ত্রীর আরও অভিযোগ, পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাপস পাল একাধিক ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করেছেন। পাশাপাশি স্ত্রীর বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্যও চাপ দেন বলে অভিযোগ তাঁর বিরুদ্ধে।

সম্প্রতি মহিলা তাঁর স্বামীর নামে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে বালুরঘাট থানার পুলিশ বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ থেকে তাপস পালকে গ্রেফতার করে। শুক্রবার তাঁকে বালুরঘাট আদালতে (Court) পেশ করা হলে বিচারক তাঁকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

কাঠমান্ডু-অন্নপূর্ণা বেস ক্যাম্প, পুজোতে নেপালের কোন রুট নিরাপদ?

কলকাতার পাশেই ‘হলিউড হিলস’! ভোরের এই দৃশ্য দেখলে চোখ ফেরাতে পারবেন না

খিদে পেলেই পেটে অদ্ভুত শব্দ! জেনে নিন কেন এমন হয়?

কয়েকশো বছর আগের কোনও যুদ্ধক্ষেত্র যেন আচমকাই ফিরে আসে পুজোর উঠোনে

কৌশিকী অমাবস্যায় পরিবারে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে…………

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর