আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তরুণী ইন্টার্নকে হেনস্থার অভিযোগ মত্ত রোগীর বিরুদ্ধে, বিক্ষোভ কলকাতা মেডিক্যাল কলেজে

নিজস্ব প্রতিনিধি: মেডিক্যাল কলেজের নিরাপত্তা নিয়ে ফের উঠল প্রশ্ন। জানা গিয়েছে, হাসপাতালের এক মহিলা ইন্টার্নকে মদ্যপ এক রোগী হেনস্থা করেছে। এর ফলে উত্তাল হয়ে উঠল কলকাতা মেডিক্যাল কলেজ। সোমবার এই ঘটনা ঘটার পর পুলিশে জানানো হয়। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। এর ফলে বুধবার রাত থেকে জুনিয়র  ডাক্তাররা বিক্ষোভ অবস্থানে বসেছেন অধ্যক্ষের অফিসের সামনে।

আরজিকরের ঘটনার পর চিকিৎসকদের আন্দোলন দেখেছিল এই বাংলা, তাদের দাবি ছিল হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষা জোরদার করতে হবে। কিন্তু তারপরেও সরকারি হাসপাতাল থেকে মহিলা ইন্টার্নের হেনস্থার কথা প্রকাশে এসেছে। যদিও এটিই প্রথম নয়। দিন কয়েক আগে হাওড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক জুনিয়র ডাক্তারকে হেনস্থা করা হয়েছিল। তাঁকে মারধরও করা হয়। পাশাপাশি ওই জুনিয়র ডাক্তারকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছিল।

সম্প্রতি এসএসকেএম হাসপাতালে নাবালিকাকে শৌচাগারে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে হাসপাতালেরই এক প্রাক্তন অস্থায়ী কর্মী। সেই ঘটনায় গ্রেফতার হয় অভিযুক্ত। এর পর শনিবারের এক বৈঠক ডাকা হয়। মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে শনিবারের বৈঠকে উপস্থিত ছিলেন সরকারি হাসপাতালে অধ্যক্ষ, সুপাররা। সেই সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের কমিশনার সহ অন্যান্য সব জেলা শাসক এবং জেলার পুলিশ সুপাররা। এদিনের বৈঠকে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তুলেছেন মুখ্যমন্ত্রী বারবার। তিনি স্পষ্ট জানতে চেয়েছেন স্বাস্থ্য ও পুলিশ নিয়ে জনমানসে এত ক্ষোভ  তৈরি হচ্ছে কেন।

শনিবারের পর বুধবারও একই চিত্র দেখল বঙ্গ। যদিও এই হেনস্থার ঘটনা মেডিক্যাল কলেজে সোমবারই ঘটেছে। জানা গিয়েছে, এমারজেন্সিতে কাজ করছিলেন ওই চিকিৎসক। সেই সময় পুলিশ একজন অসুস্থ মদ্যপ ব্যক্তিকে নিয়ে আসে। তারপর থেকেই অভিযুক্ত ব্যক্তি অশালীন মন্তব্য করতে থাকেন, অশ্লীল অঙ্গভঙ্গীও করেন। ওই ইন্টার্ন আর থাকতে না পেরে কাঁদতে কাঁদতে বেরিয়ে যান। এরপর পুলিশের কাছে সাহায্য চাওয়া হয়। কিন্তু সেখানেও কোনরকম সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ। ঘটনাটি জানতে পেরে মেডিক্যাল কলেজের অন্যান্য পড়ুয়ারা অধ্যক্ষকে  ঘেরাও করে। খবর পেয়ে আসে পুলিশ। রাতে আরও নিরাপত্তা বাড়ানো হবে বলে জানা গিয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক, মিলবে মমতা–অভিষেকের গাইডলাইন

মিতালি বাগের গাড়িতে হামলা: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করে রিপোর্ট জেলাশাসকের

প্রচারের শেষবেলায় কল্লোলিনী ভাসল জনসুনামিতে, পায়ে হেঁটে–মোটরবাইকে চড়ে রাজপথে মমতা

মাঝরাতে তৃণমূল কর্মীদের বাড়িতে তল্লাশির নামে মহিলাদের সঙ্গে ‘অশালীন’ ব্যবহার, কাঠগোড়ায় কেন্দ্রীয় বাহিনী

জগদ্দলে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে বোমা – গুলি চালাচ্ছে, মন্তব্য ফিরহাদের

গরমের হাত থেকে পড়ুয়াদের বাঁচাতে ১ মে থেকেই টানা ছুটি রাজ্যের সব স্কুলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ