কীভাবে এল ‘বিষাক্ত’ স্যালাইন?মেদিনীপুর মেডিক্যালে স্বাস্থ্য দফতরের তদন্তকারীরা যেতেই শুরু বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাসপাতালের স্যালাইনে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে এক প্রসূতির। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও চার জন। এর জেরে শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে রয়েছে মেদিনীপুর মেডিক্যাল হাসপাতাল। এবার এই ঘটনার নিরিক্ষে হাসপাতালে গেলেন স্বাস্থ্য দফতরের ১৩ জনের প্রতিনিধি দল। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের দেখেই বিক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবার সহ রাজনৈতিক দলের নেতা-নেতৃত্বরা।

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুতে একের পর এক মারাত্মক অভিযোগ উঠেছে। মেয়াদ উত্তীর্ণ, নিম্নমানের স‌্যালাইন ও ওষুধপত্র ব‌্যবহার করা হয়েছে রোগীদের। স‌্যালাইনের বোতলে ছত্রাকও মজুত ছিল বলে অভিযোগ সামনে এসেছে। বিষয়টি নিয়ে বৃহষ্পতিবারই হাসপাতাল সুপারকে লিখিতভাবে জানিয়ে ব‌্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছিল। তার মধ্যেই শুক্রবার সকালে মারা যান মামনি রুইদাস(২০) নামে এক প্রসূতি। অসুস্থ হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। শনিবার সকালে তাদের মধ্যে একজনের স্বাস্থ্যের উন্নতি হয়েছে।

কীভাবে এই গাফিলতির ঘটনা ঘটল? তা নিয়েই শনিবার সকালে স্বাস্থ্য দফতরের তদন্তকারী আধিকারিকরা হাসপাতালে গিয়ে গোটা বিষয় নিয়ে বৈঠক করেন। এদিকে হাসপাতালের বাইরে বিক্ষোভে শামিল হয়েছে এসএফআই, ডিওয়াইএফআই। রাস্তায় বসে বিক্ষোভ দেখায় তারা। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিও হয়। বিক্ষোভকারীদের দাবি, এই গাফিলতির জন্য স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সবমিলিয়ে এই ঘটনা ঘিরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি।

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি