শ্রমিক বিক্ষোভের জেরে স্তব্ধ হলদিয়া বন্দর, বিপুল আর্থিক ক্ষতি

Share:

নিজস্ব প্রতিনিধি : শ্রমিক বিক্ষোভের জেরে স্তব্ধ হয়ে গেল হলদিয়া বন্দর। বন্দরমুখী বেশ কয়েকটি জাহাজ ফিরে গিয়েছে। বিক্ষোভের জেরে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বন্দর কর্তৃপক্ষকে। আন্দোলন না থামলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

এদিন বন্দরের জেনারেল ম্যানেজার ট্রাফিক অভয় কুমার মহাপাত্র জানান, বন্দরে একটি জাহাজে ১৬০০ টন পণ্য খালাস হওয়া বাকি ছিল। একাধিক বার্থে জাহাজ থেকে পণ্য নামানো হলেও বার্থ থেকে পণ্য সরানো বন্ধ হয়ে গিয়েছে। ড্রাইভাররা কাজ করেনি। ফলে বিদেশি জাহাজগুলির ক্ষেত্রে চাপ বাড়ছে। বন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ধরনের অচলাবস্থা তৈরি করার পিছনে যারা জড়িত তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। পাশাপাশি এক হ্যান্ডেলিং এজেন্টকে শোকজ করা হতে পারে।

গত মঙ্গলবারই শ্রমিক বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠেছিল হলদিয়া বন্দর। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা করা হলেও কোনও সমাধানসূত্র মেলেনি। বুধবার সকালেও এই একই ঘটনা ঘটেছে। কর্মবিরতি শুরু করেছেন ২৫০০ জন শ্রমিক। পরিস্থিতি যা তাতে কবে যে হলদিয়া বন্দরে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, তা বলা যাচ্ছে না।

ইতিমধ্যে শ্রমিক সংগঠনের তরফে বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়া হয়েছে। শ্রমিক সংগঠনের নেতা পরিতোষ পট্টনায়ক জানিয়েছেন, হলদিয়াতে শ্রমিকদের শোষণ চলছে। শ্রমিকদের টাকা অনৈতিকভাবে কেটে নেওয়া হয়েছে।

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?

পঞ্চমীর সকালে নারায়ণগড়ে ভয়াবহ দুর্ঘটনা! মৃত সরকারি বাসের কন্ডাক্টর, জখম ৮

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

সৌন্দর্যায়নের রঙেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা? চিংড়িহাটার ঘটনার পর আসানসোলে রং তোলা শুরু হল

৩০০ বছরের পুরোনো বর্ধমানের দাস পরিবারে বাড়ির তৈরি বিশেষ ধূপেই হয় দেবীর আরাধনা

পঞ্চমীর ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, বালি বোঝাই ট্রাক্টর-গাড়ির সংঘর্ষে মৃত ১

৩১ অক্টোবরের মধ্যেই ওবিসি ক্যাটেগরি সংশোধন, পঞ্চমীতে বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের

পুজোর উদ্বোধনে এবার জেলায় জেলায় মুখ্যমন্ত্রী, পঞ্চমীতে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে শুভেন্দু

পঞ্চমী থেকে সপ্তমী বৃষ্টির সম্ভাবনা! প্যান্ডেল হপিংয়ের আগে সঙ্গে রাখুন ছাতা

আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ছক! বন্দুক বিকল হওয়ায় ভেস্তে গেল হামলার পরিকল্পনা

গোপনে ছাত্রীদের পোশাক খোলার দৃশ্য রেকর্ড! ৯০ বছরের কারাদণ্ড জিমন্যাস্টিকস কোচের

পুজোয় ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, জানুন রুট ও সময়সূচী

বিয়ে করতে বলায় বিবাহিত প্রেমিকাকে খুন, রুম হিটার দিয়ে ঝলসে দেওয়া হল দেহ