‘চোখ বেঁধে নিয়ে গিয়ে নির্যাতন করেছিল’, বন্দিদশার দিনলিপির ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন বিএসএফ জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: পহেলগাঁও সন্ত্রাসী হামলার একদিন পর বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ভুলবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে পৌঁছে যান। ২০ দিন পর ২১ দিনের মাথায় পাকিস্তানের পক্ষ থেকে তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। এতদিন বন্দি থাকা পূর্ণমকে দেখে প্রথমে চিনতে পারেননি তাঁর হুগলির রিষড়ায় থাকা অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ। এই ২০ দিন পাকিস্তানে কেমন ছিলেন পূর্ণম, সেই সব তথ্য সামনে আসছে এখন।

সূত্র বলছে, পাকিস্তানি হেফাজতে অবর্ণনীয় নির্মমতার শিকার হয়েছেন পূর্ণম। তাঁকে দাঁত ব্রাশ করতে দেওয়া হয়নি, ঘুমোতে দেওয়া হয়নি। শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও নির্যাতন করা হয়েছিল পূর্ণমকে। হেফাজতে থাকাকালীন তাঁকে তিনটি স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে যাওয়া হয়েছিল বিমানঘাঁটির কাছেও, যাতে তিনি বিমান ওড়ার শব্দ শুনতে পান।

সূত্র বলছে, যখন পাকিস্তানি কর্মকর্তারা সাউকে জিজ্ঞাসাবাদ করতে আসতেন, তখন তাঁরা বেশিরভাগই সাধারণ পোশাক পরে আসতেন। আইবিতে নিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল পূর্ণমকে। ১৬ বছর ধরে বিএসএফ-এ কর্মরত এই জওয়ানের সম্প্রতি ফিরোজপুরে পোস্টিং হয়।

বেশিরভাগ সময়ই তাকে চোখ বেঁধে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হত। এক জায়গায় তাকে জেলেও রাখা হয়েছিল। চরম দুর্ব্যবহার করা হত সেখানে। প্রোটোকল অনুসারে, তল্লাশির পর বিএসএফ তাঁর পোশাকও নষ্ট করে দেয়।

পাকিস্তান ১৪ মে ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে ভারতের হাতে তুলে দেয়। পাকিস্তানি রেঞ্জার্স আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে বিএসএফ কনস্টেবলকে ভারতে ফেরত পাঠায়। তিনি গত ২০ দিন ধরে পাকিস্তানের হেফাজতে ছিলেন। কনস্টেবল পূর্ণম কুমার বুধবার সকাল সাড়ে ১০টায় দেশে ফিরেছেন।

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

ঘন্টার পর ঘন্টা রিলের নেশায় বুঁদ? অজান্তেই মস্তিস্কের চরম ক্ষতি করছেন!

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?

ইলিশ খেলে বাড়ে মন ভাল রাখার হরমোন, তবে সতর্ক থাকবেন যারা…

টিকাকরণের পরেই বিপত্তি! ভুল ওষুধ খেয়ে আইসিইউতে ৫ শিশু

আজ কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন

সস্তার স্মার্টফোন খুঁজছেন! ৮,৯৯৯ টাকায় মিলছে Boltt Evo 4G, কোথায় পাবেন?

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫