‘ছেলে দলকে ভালবেসেছে, দল ছেলেকে ভালবাসেনি’, দিলীপ প্রসঙ্গে তাঁর মা

‘ছেলে দলকে ভালবেসেছে, দল ছেলেকে ভালবাসেনি’ - লোকসভা নির্বাচনের মুখে বিজেপিকে কাঠগড়ায় তুলে দিলেন দিলীপ ঘোষের মা পুষ্পলতা ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি বঙ্গ বিজেপির(Bengal BJP) সফলতম সভাপতি। বঙ্গ বিজেপিতে তিনি যে সময়ে সভাপতি পদে ছিলেন সেই সময়েই এই বাংলার মাটিতে পদ্মশিবির সব থেকে বড় দুই সাফল্যের মুখ দেখেছে। প্রথম সাফল্য এসেছিল ২০১৯ সালের লোকসভা নির্বাচনে, দ্বিতীয় সাফল্য এসেছিল ২০২১ সালের বিধানসভা নির্বাচনে। উনিশের ভোটে বিজেপি বাংলার মাটি থেকে পেয়েছিল ১৮জন সাংসদ আর একুশের ভোটে পেয়েছিল ৭৭ জন বিধায়ক। এত বেশি সংখ্যক সাংসদ ও বিধায়ক তার আগে বাংলার মাটি থেকে কোনওদিনই পায়নি বিজেপি। কিন্তু তাঁর আমলে বাংলার মাটিতে দলের সেই সাফল্যকে তাঁর কৃতিত্ব হিসাবে দেখেনি পদ্মশিবির। বরঞ্চ তাঁর পদের মেয়াদ ফোরানোর আগেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁর প্রতি দলের সেই দুর্ব্যবহার মেনে নিতে পারেননি তাঁর মাও। লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) মুখ সেই মা জানিয়ে দিলেন অকপটে যে, ‘ছেলে দলকে ভালবেসেছে, দল ছেলেকে ভালবাসেনি’। নজরে দিলীপ ঘোষ(Dilip Ghosh) ও তাঁর মা পুষ্পলতা ঘোষ(Pushpalata Ghosh)।

দিলীপকে বঙ্গ বিজেপির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া যেমন তাঁর অনুগামীরা মেনে নিতে পারেননি, তেমনি ২৪’র ভোটে দিলীপকে তাঁর আগেরবারে জেতা মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে টিকিট না দিয়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করার বিষয়টিও তাঁর অনুগামীরা মেনে নিতে পারেননি। একুশের ভোটের আগে যেভাবে কাছা খোলা হারে তৃণমূল থেকে বিজেপিতে লোক নেওয়ার ঘটনা যেমন দিলীপ মানতে পারেননি, তেমনি মানতে পারেননি হিন্দিভাষীদের এ রাজ্যে দাপাদাপি। কিন্তু তাঁর মতামতকে সেভাবে গুরুত্বই দেয়নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এরপর সময় যতই গড়িয়েছে দিলীপ দলের মধ্যে ততই কোনঠাসা হয়েছেন। এই সব কিছুই কিনতি দেখেছেন দিলীপের মা। এখন যখন তাঁকে মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হল তখন আর চুপ করে থাকনেনি তিনি। সাফ জানিয়ে দিয়েছেন, ‘ছেলে দলের জন্য অনেক পরিশ্রম করেছে। দলটাকে ভালবেসেছে। কিন্তু দল ছেলেকে ভালোবাসেনি, তার পরিশ্রমের দামও দেয়নি।’ দিলীপের মায়ের এই স্বীকারোক্তি এখন বিজেপির মুখ পোড়াচ্ছে।

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’, স্ত্রীর সঙ্গে যৌথ ঘোষণা

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের