মমতার বাংলায় বিনিয়োগে আগ্রহী পুতিনের রাশিয়া, এল প্রতিনিধিদল

বাংলায় ৮টি ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করল সপ্তম বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে যোগ দিতে আসা রুশ বাণিজ্য প্রতিনিধি দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Bannerjee) বাংলায়(Bengal) ৮টি ক্ষেত্রে বিনিয়োগে(Investing Sector) আগ্রহ প্রকাশ করল ভ্ল্যাদিমির পুতিনের(Vladimir Putin) রাশিয়া(Russia)। এদিন অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সপ্তম বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন বা 7th Bengal Global Business Summit 2023। সেই সম্মেলনে যোগ দিতে বিশ্বের ২০টিরও বেশি দেশের শিল্প প্রতিনিধি দল কলকাতায়(Kolkata) চলে এসেছে। এদিনই দুপুর ৩টে নাগাদ Biswa Bangla Convention Centre-এ এই বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সম্মেলন শুরু আগেই বাংলায় বিনিয়োগের আগ্রহ দেখাল ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভের(Denis Alipov) নেতৃত্বে কলকাতায় আসা রুশ বাণিজ্য প্রতিনিধি দল।

জানা গিয়েছে, রাশিয়ার প্রতিনিধিদল বাংলায় ৮টি ক্ষেত্রকে চিহ্নিত করেছেন বিনিয়োগের জন্য। এই ৮টি ক্ষেত্র হল – খনি, বিদ্যুৎ, ভারী শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, প্রতিরক্ষা, উদ্ভাবন, স্টার্ট আপ ও ফিনটেক। তবে তাঁরা সব থেকে বেশি আগ্রহ দেখিয়েছেন ঢেউচা ও পাঁচামিতে কয়াল উত্তোলনের বিষয়ে। ডেনিস শুধু যে এই প্রথম এই বাণিজ্য সম্মেলনে যোগ দিতে এলেন তাই নয়, তিনি এই প্রথম কলাকাতায় পা রাখলেন। দিল্লিতে রুশ দূতাবাসে নিযুক্ত এই দূত জানিয়েছেন, ‘বাংলাকে শুধুমাত্র সাংস্কৃতিক গন্তব্য হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। এই রাজ্যের কৌশলগত ভৌগোলিক সুবিধাগত অবস্থান, সহজ সরল সরকারী নীতি, দক্ষ মানবসম্পদ এবং শিল্প ও ব্যবসার যথার্থ অনুকূল পরিবেশের কারণে পশ্চিমবঙ্গ এক গুরুত্বপূর্ণ বিনিয়োগ গন্তব্যে পরিণত হয়েছে। Bengal Means Business – এই জনপ্রিয় শ্লোগানটি এখন আক্ষরিক অর্থেই বাস্তবায়িত হয়ে উঠছে।’

সূত্রে জানা গিয়েছে, ঢেউচা-পাঁচামী ছাড়াও বাংলায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়তে প্রস্তাব দিতে পারে রুশ প্রতিনিধিদল। একটি ১০০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ এবং ৪টি ৫০০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ উৎপাদন ক্লেন্দ্র গড়ার প্রস্তাব তাঁরা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে তুলে ধরতে পারেন। একই সঙ্গে যাত্রীবাহী বাস নির্মাণ, প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহৃত আধুনিক মানের বন্দুক নির্মাণ এবং মাঝারি ও ক্ষুদ্র শিল্পের দিকেও তাঁদের নজর রয়েছে যা তাঁরা বাংলার মাটিতে বাস্তবায়িত করার প্রস্তাব দিতে চলেছেন। তবে এর বেশ কিছু ক্ষেত্রে কেন্দ্র সরকারের ছাড়পত্রও প্রয়োজন। তাই এদিন তাঁরা এই সব বিষয়ে প্রস্তাব দিলেও এই দফায় তাঁরা এই সব নিয়ে কোনও Memorandum of Understanding বা MOU সাক্ষর করছেন না। সূত্রের দাবি, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাশিয়া আমন্ত্রণের প্রস্তাবও দেবেন।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ