লোকসভায় কে, অসিত না লকেট, প্রশ্ন পোস্টারকাণ্ডে

২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী কে হবেন? অসিত না লকেট? এই প্রশ্ন তুলে দিয়েছে চুঁচুড়ার পোস্টারকাণ্ড। অস্বস্তিতে বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতির জল কখনই এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। তা চিরকালই বয়ে চলে এক খাত থেকে অন্য খাতে। আর সেই জল বয়ে যাওয়ার জেরেই বদলে যায় রাজনীতির সমীকরণ। কখনও একাধিক দলের মধ্যে কখনও বা একাধিক নেতানেত্রীর সম্পর্কের মধ্যে। নৈকট্যে দূরত্ব আসে, দূরত্বে নৈকট্য আসে। এসবই সম্ভব রাজনীতির সূত্রে। তাই লকেট চট্টোপাধ্যায়ের(Locket Chatterjee) তৃণমূল(TMC) ছেড়ে বিজেপি(BJP) যাত্রার পরেও মাঝে মাঝেই ভেসে ওঠে তাঁর তৃণমূলে ফেরার গুঞ্জন, আবার তৃণমূলে থেকে যাওয়া অসিত মজুমদারের(Asit Majumdar) বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জনও মাঝে মধ্যেই শোনা যায়। আসলে এই গুঞ্জনগুলি মাঝে মধ্যেই ভেসে উঠছে একটা নির্দিষ্ট অঙ্কের হিসাবে। আর সেই অঙ্ক ২০২৪ এর লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হওয়ার অঙ্ক। অন্তত তেমনটাই অনুমান রাজনীতির কারবারিদের।

শনিবার সকাল থেকেই হুগলি(Hooghly) জেলার রাজনীতিতে রীতিমত ঝড় উঠেছে। জেলার বিজেপি কার্যালয়তে তো বটেই, জেলা সদর চুঁচুড়ার(Chinsurah) অলিগলিতে মায় বিজেপির অনান্য কার্যালয়েও পোস্টার(Postar) পড়েছে। আর সেই পোস্টারে লেখা, চুঁচুড়ার অহংকারী তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে বিজেপিতে নেওয়া যাবে না। এই পোস্টার প্রথম যে প্রশ্ন তুলে দিয়েছে তা হল, অসিত কী মন্ত্রী হতে না পেরে এবার ক্ষোভ নিয়েই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন? সেই প্রশ্নের উত্তরও অবশ্য দিয়েছেন অসিত। বলেছেন, ‘আমায় কী পাগলা কুকুরে কামড়েছে? আমি বিজেপিতে যাব এই খবরটা কোথা থেকে পেল? ভারতবর্ষের আগামী দিনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যুবসমাজের কেন্দ্রবিন্দু হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার নেত্রী মমতা ব্যানার্জী। তাঁর সেই আস্থা আমার ওপর আছে। তাঁর জন্যই ৩ বার টিকিট দিয়েছে। ছাগলকে দেয়নি তো। আমি তো শুনছি লকেট তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে রয়েছে। আর সেই সব ধামাচাপা দিতে আমার নামে এই সব পোস্টার দিচ্ছে। দলটাই তো পাগল ছাগল আর আঁতাল মাতালের। কোনও ভদ্রলোক আছে নাকি। রাতের বেলায় পেটে জল পড়ে গিয়েছে। নিজেদের পার্টি অফিসে নিজেরাই লিখছে।’

লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে একাধিকবার শোনা গিয়েছে গুঞ্জন যে তিনি তৃণমূলে ফিরে আসবেন। সেই সব সময়ে লকেট নিজে বার বার তা খণ্ডন করেছেন। বলেছেন তিনি বিজেপিতেই আছেন ও থাকবেন। তবুও তাঁকে ঘিরে গুঞ্জন থামেনি। এমনকি লকেটকে ঘিরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও রীতিমত উদ্বিগ্ন। উদ্বিগ্ন তৃণমূলের একাংশও। কেননা লকেট তৃণমূল এলে হয় তিনি জোড়াফুলের টিকিটে ফের হুগলি থেকেই দাঁড়াবেন নাহয় মন্ত্রী হবেন। চুঁচুড়ার জোড়াফুলে কান পাতলেই শোনা যাবে অসিত চান সাংসদ হতে। আর সেটাও তৃণমূলের প্রার্থী হিসাবে হুগলি লোকসভা কেন্দ্র থেকে। লকেট তৃণমূলে এসে প্রার্থী হলে অসীতের ইচ্ছা পূর্ণতা পাবে না। তাই তাঁর অনুগামীরা চান না লকেট তৃণমূলে আসুক। আবার বিজেপিতে লকেট বিরোধিতা ক্রমশ বাড়ছে। এই অবস্থায় অসিত বিজেপিতে গেলে যে সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা মোটেও নয়। তাই সেখানেও অসিতের বিজেপি যোগে আপত্তি উঠেছে। কে কোথায় যাবেন আগামী দিনে, কোন ফুলের প্রার্থী হবেন কোন ভোটে সে সব আগামীর হিসাবের খাতায় তোলা থাক। আপাতত দ্বন্দ্ব তুঙ্গে অসিত বনাম লকেট। লক্ষ্য জোড়াফুলের টিকিট। ২৪ এর ভোটে হুগলির মাটি থেকে।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই