উপোস না-পসন্দ, অষ্টমীতে ভোগ ও নবমীতে মটন মাস্ট, পুজো পরিকল্পনা জানালেন রচনা

Share:

নিজস্ব প্রতিনিধি : কথায়  আছে ভোজন রসিক বাঙালি। খাওয়া দাওয়াতে বাঙালির আগাগোড়াই ঝোঁক বেশি। কব্জি ডুবিয়ে খেতে বরাবরই ভালবাসে বাঙালিরা। পুজোর সময় তো কথাই নেই। ডায়েট ভুলে বিভিন্ন ধরনের খাবার এই সময় খায় মানুষ। পুজোর সময় অভিনেতা অভিনেত্রীরাও নিজেদের মতো করে মেতে ওঠেন। পুজো মানেই খাওয়া-দাওয়া, আনন্দ, নতুন নতুন পোশাকে সাজিয়ে তোলাই মূল মন্ত্র। তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পুজো তেমনই। এক অনুষ্ঠান থেকে পুজো পরিকল্পনা সম্পর্কে জানালেন অভিনেত্রী। উপোস না করে, পুজোর সময় খাওয়া দাওয়া করেই কাটাতে ভালবাসেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

অভিনেত্রী বলেন, পুজো আগে চারদিন থাকত। কিন্তু এখন মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় পুজো। ওই সময়েই অনেক পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে যায়। মানুষও নেমে পড়েন রাস্তায়। পুজোতে শাড়িই তাঁর প্রথম পছন্দ বলে জানালেন সাংসদ অভিনেত্রী। কিন্তু পুজোর সময়ে উপোস করার পরিবর্তে জমিয়ে খাওয়া দাওয়া করেন। সারা বছর ডায়েচ মেনে ময়দা থেকে দূরে থাকেন। কিন্তু পুজোতে লুটি মাস্ট। অষ্টমীতে খিচুড়ি, বেগুনভাজা, লাবড়া, চাটনি আর পায়েস থাকা দরকার। পরিষ্কারভাবে তিনি জানান,

পাশাপাশি নবমীতে মটন ছাড়া কিছু ভাবতেই পারেননা। শুধু মাংসই নয়, এদিন পাতে থাকে বিভিন্ন মাছও। বছরের অন্য দিনগুলোতে মেনে চলেন কঠোর ডায়েট। কিন্তু পুজোর কয়েকদিন সবকিছু উর্দ্ধে।সারা বছর যে খাবারগুলো পাতে রাখেন না, সেগুলো পুজোর সময় অবশ্যই খেয়ে দেখেন। মন খুলে পুজো উপভোগ করেন। উপোস করার বিষয়ে তাঁর মন্তব্য, ঠাকুর বলে দেননি উপোস করেই পুজো করতে হবে। ঠাকুরকে মন থেকে ডাকাই আসল। তারজন্য আলাদা করে উপোস করার কথা মনে হয়না তাঁর।

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে যুব নেতা কৈলাসকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের