‘বলাগড় মাস্টার প্ল্যান করতে হবে’, ভাঙন পরিস্থিতি পরিদর্শনে গেলেন রচনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিম্নচাপের জেরে লাগাতার বর্ষণের পর জল ছাড়তে শুরু করে ডিভিসি। প্লাবিত হয়েছে হুগলির একাধিক জায়গা। এরমধ্যেই মাথাচাড়া দেওয়া শুরু করেছে নদীর ভাঙন। এই আবহে এবার হুগলির বলাগড়ের ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সামনে পেয়েই এলাকার অসুবিধার কথা জানান স্থানীয় বাসিন্দারা। তাদের সঙ্গে কথা বলতেও দেখা গেল হুগলির সাংসদকে।

পরিদর্শনে গিয়ে রচনা জানান, ‘ তিন মাস আগেই এখানে দাঁড়িয়ে নির্বাচনী প্রচার করেছিলাম। এখন সমস্ত রাস্তা ভেসে গিয়েছে। এলাকার মানুষকে ত্রাণ  দেওয়া হচ্ছে। আমি নদীর ভাঙন নিয়ে লোকসভায় বলেছি। কেন্দ্র সাহায্য না করলে হবে না। ঘাটাল মাস্টার প্ল্যানের মত এখানেও বলাগড় মাস্টার প্ল্যান করতে হবে।‘

উল্লেখ্য, বর্তমানে শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনী, মিলনগর গ্রাম এলাকায় নদী ভাঙনের মত ঘটনা ঘটছে। তাতে ঘুম উড়ে গিয়েছে স্থানীয় বাসিন্দাদের। বালির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে, তবে তাতেও মিটছে না সমাধান। কিছুতেই ভাঙন রোখা যাচ্ছে না। কবে স্বাভাবিক ছন্দে ফিরবে এলাকা, সেই চিন্তাতেই প্রহর গুনছেন আমজনতা।  তাই এমন পরিস্থিতি দেখভাল করতে  বলাগড়ে যান হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু