রায়গঞ্জে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,রায়গঞ্জ: তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ উঠল দলেরই একাংশের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের (Raiganj)মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় অভিযোগের তীর ওই গ্রাম পঞ্চায়েতেরই তৃণমূল সদস্যের ছেলে পার্থ দাসের বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষা প্রামাণিকের (Trisha Pramanick)বাড়িতে ঢুকে হামলা চালায় একদল স্থানীয় যুবক। বড় বড় পাথর ছুড়ে বাড়ির জানালার কাঁচ ভেঙে ফেলার পাশাপাশি গালিগালাজও করা হয় বলে অভিযোগ।

যার জেরে বাড়িতে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই পুলিশ ঘটনাস্থলে এসে হামলায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য তনয় শর্মাকে (Tana Sharma)আটক করে থানায় নিয়ে যায়।এদিকে ঘটনার খবর পেয়ে প্রধানের বাড়িতে আসেন তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য বিশ্বনাথ দাসের ছেলে পার্থ দাস। কিন্তু আসার পরই প্রধানের স্বামী তথা যুব তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি কুশল প্রামাণিকের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা লেগে যায় তাঁর। পার্থ দাসের (Partha Das)মদতেই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন পঞ্চায়েত প্রধানের স্বামী।

যদিও পার্থ দাবি করেন যে তিনি এই ব্যাপারে কিছুই জানেন না। বেলা বাড়তেই ভিড় বাড়তে থাকে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের। খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্ত দাস। তাঁর দাবি, যারা হামলা চালিয়েছেন তাঁরা দলের কেউ নয়। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করবে। এপ্রসঙ্গে স্থানীয় বাসিন্দা পার্থপ্রতীম চৌধুরী বলেন, ‘বোমা- গুলির কালচার তৃণমূলের সংস্কৃতি। নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা ও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এত সমস্যা। এদের জন্য এলাকার পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে।’

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট