তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় বিজেপি সরকার গঠন হয়েছে। এবার সেই সরকারকে পথ দেখাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক তার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর সেই চিঠিতেই পশ্চিমবঙ্গকে তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দেওয়ার কথা উল্লেখ করেন। এভাবেই পশ্চিমবঙ্গকে উপহার দিলেন রেলমন্ত্রী। উত্তরবঙ্গের লাইফলাইন নিউ জলপাইগুড়ি থেকে শুরু করে জঙ্গলমহল ও পশ্চিমাঞ্চলের রেল পরিকাঠামো উন্নয়নে একাধিক মেগা প্রকল্পের অনুমোদন দিল রেলমন্ত্রক।

এদিকে রেল প্রকল্প হলে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বাড়বে বলে মনে করা হচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তিনটি পৃথক পৃথক চিঠি পাঠিয়ে এই রেল প্রকল্পে ছাড়পত্রের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। এই রেল প্রকল্পগুলি নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে আগেই আলোচনা হয়েছিল রেলমন্ত্রীর। সেই কথা চিঠিতে তুলে ধরেছেন অশ্বিনী বৈষ্ণব। আর তারপরই এই রেল প্রকল্পগুলিতে দ্রুত গতিতে সিলমোহর দেওয়া হয়েছে। এই তিনটি রেল প্রকল্পের মধ্যে প্রথম হচ্ছে, উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত ৭.১৫ কিলোমিটার নতুন রেললাইন প্রকল্পের ডবল লাইন কাজের অনুমোদন দেওয়া হয়েছে। এই কাজের ফলে উত্তরবঙ্গ এবং উত্তর–পূর্ব ভারতে ট্রেন চলাচল আরও দ্রুত হবে।

অন্যদিকে দ্বিতীয় রেল প্রকল্প বলতে উল্লেখ করা হয়েছে, জঙ্গলমহলের জন্য বড় ঘোষণা। কলকাতার সাঁতরাগাছি থেকে খড়্গপুর হয়ে জয়পুর (ঝাড়গ্রাম) পর্যন্ত নতুন ট্রেন পরিষেবা চালু হচ্ছে। সাঁতরাগাছি–খড়্গপুর এক্সপ্রেসকে এবার জয়পুর পর্যন্ত সম্প্রসারণের অনুমোদন দিয়েছে রেলমন্ত্রক। তার ফলে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বাসিন্দারা সরাসরি কলকাতার সঙ্গে যুক্ত হতে পারবেন। আর তৃতীয় রেল প্রকল্প—শালবনি থেকে আঁড়া পর্যন্ত প্রায় ১০৭ কিলোমিটার দীর্ঘ নতুন রেললাইন প্রকল্পের কাজ শুরু হচ্ছে। এই লাইনের বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরির লক্ষ্যে ‘ফাইনাল লোকেশন সার্ভে’র অনুমোদন দিয়েছেন রেলমন্ত্রী। এই লাইনটি চালু হলে পশ্চিমাঞ্চলের শিল্প এবং পণ্য পরিবহণে ব্যাপক বদল আসবে।

এছাড়া বাংলায় এখন বিজেপি সরকার। সুতরাং ‘ডবল ইঞ্জিন’ মডেলই কাজ হবে এখানে। সেটা একাধিকবার বলাও হয়েছিল। এই রাজ্যে নানা রেল প্রকল্পের দাবি রয়েছে। এবার একধাক্কায় তিনটি রেল প্রকল্প শুরুর কথা চিঠি দিয়ে রেলমন্ত্রী জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীকে। এতদিন যে ফাইলগুলি নয়াদিল্লিতে আটকে ছিল, নবান্ন থেকে শুভেন্দু অধিকারীর সবুজ সংকেত মিলতেই রেলমন্ত্রক সেগুলিতে দ্রুত গতিতে অনুমোদন দিল। এমনকী ‘অমৃতভারত’ প্রকল্পে বদল হতে চলেছে দিঘা রেলস্টেশনের। উন্নত পরিকাঠামোর কাজ জোরকদমে চলছে এই স্টেশনে। অত্যাধুনিক ও ঝাঁ–চকচকে স্টেশন হিসাবে গড়ে তোলা হচ্ছে। দিঘা রেল স্টেশনের উন্নয়ন ও আধুনিকীকরণের কাজের ভার্চুয়াল সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখন দ্রুততার সঙ্গে কাজ চলছে।

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর