ট্রেন থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া, কাটোয়া- হাওড়া লোকালে আতঙ্ক

কালনা স্টেশনে ট্রেন থামতেই সকলে হুড়মুড়িয়ে নামতে শুরু করেন।পরিস্থিতি দেখতে আসেন রেলকর্মীরা। তারপর চলে রেল মেরামত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেন (Train) থেকে অনবরত বেরোচ্ছিল কালো ধোঁয়া। সেই সঙ্গে আসছিল পোড়া গন্ধ। কালনা স্টেশনের ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। কাটোয়া- হাওড়া লোকালেই এই ত্রুটি দেখা যায়। তার জন্যই বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয় ট্রেন। যাত্রীরা শিকার হন চূড়ান্ত ভোগান্তির।

শুক্রবার সকালের ঘটনায় রেলযাত্রী ও কালনা স্টেশনে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কাটোয়া- হাওড়া লোকালের যাত্রীদের কাছ থেকে জানা গিয়েছে, চলন্ত ট্রেনের ভেতরে হঠাৎ করে বেরোতে থাকে গলগল করে বেরোতে শুরু করে ধোঁয়া। সেই সঙ্গে ছড়িয়ে পড়ে পোড়া গন্ধ। ট্রেনে আগুন লেগেছে ভেবে, যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। কালনা (Kalna) স্টেশনে (Station) ট্রেন থামতেই সকলে হুড়মুড়িয়ে নামতে শুরু করেন। আশঙ্কা ছিল, ট্রেনে আগুন লেগেছে। পরিস্থিতি দেখতে আসেন রেলকর্মীরা। তারপর চলে রেল মেরামত। যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ওই ট্রেন। ডাউন লাইনেও বন্ধ থাকে ট্রেন চলাচল। চূড়ান্ত ভোগান্তির শিকার হন ট্রেন যাত্রীরা।

রেল (Rail) সূত্রে জানানো হয়েছে, ওই ট্রেনের ৪ নম্বর বগিতে এই ত্রুটি লক্ষ্য করা যায়। ব্রেক শ্যু জ্যাম হওয়ার ফলেই তীব্র ঘর্ষণের ফলে কালো ধোঁয়ার সৃষ্টি হয়েছে। তবে আগুন লাগেনি। জ্যাম খুলে দেওয়ার পর আবার স্বাভাবিক হয় ট্রেন। স্বাভাবিক হয় ডাউন লাইনে ট্রেন চলাচল। জানা গিয়েছে, সকাল ৮ টা ৪২ নাগাদ ট্রেন ফের রওনা দেয় হাওড়ার উদ্দেশ্যে। তার আগে প্রায় ৪০ মিনিট ধরে চলে পরীক্ষা ও মেরামত। আর রেলের এই ত্রুটির জন্যই ভুগতে হল যাত্রীদের। পরস্থিতি এখন অবশ্য স্বাভাবিক।

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নামী IT কোম্পানির চাকরি ছেড়ে সাইবার প্রতারণা! চন্দননগরে গ্রেফতার ১২

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার