শীতের মুখে ফের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি, সপ্তাহান্তে বর্ষণের সম্ভাবনা একাধিক জেলায়

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজও ব্যাটিং করতে ব্যস্ত শীত। সকাল থেকেই মাঝারি কুয়াশা পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এমনকি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রিতে। কিন্তু শীতের মুখে ফের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। এর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট ভিন্ন ওয়েদার সিস্টেমের কারণে রাজ্যে শীতের আগমনে বিলম্ব ঘটেছে। উপরন্তু ফের বৃষ্টি হলে আদৌ শীতকালীন পরিস্থিতি বজায় থাকবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বৃষ্টির পূর্বাভাস প্রসঙ্গে ঠিক কি কি তথ্য দিয়েছে হাওয়া অফিস? চলুন জেনে নেওয়া যাক।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের দু-একটি জেলায়। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে দুঃখের বিষয় একটাই, রাজ্যে শীতের আগমন ঘটে গেলেও জাঁকিয়ে শীত পড়বে না এখনই। তবে শীতের আমেজ বজায় থাকবে রাজ্যের সর্বত্র।

দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরের বাকি জেলাগুলিতে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকবে। বাতাসে বিরাজ করবে শুষ্কতা, ফলে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ৩০শে নভেম্বর শনিবার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। সপ্তাহান্তে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি হবে ঠিকই, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলীয় জেলাগুলিতে মূলত বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ইতোমধ্যেই শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে আরও শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড় হবে কিনা তা নিয়ে দিল্লির মৌসম ভবন কোনও পূর্বাভাস দেয়নি। যদিও এই ঘূর্ণাবর্তের কোনও প্রভাব পড়বে না বাংলায়। এবার আসা যাক কলকাতার আবহাওয়ার দিকে। আজ কলকাতায় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। গতকাল দিনের তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে সামান্য কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৫১ থেকে ৮৮ শতাংশ। এদিন কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা