সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

Share:

নিজস্ব প্রতিনিধি: অফিসে নেই দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, ধরছেন না ফোনও! আচমকাই ব্লক অফিসে হাজির হলেন নবনির্বাচিত বিধায়ক। তবে সেখানে গিয়ে যে পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা হয়তো কল্পনাও করেননি তিনি। হুলুস্থূল কাণ্ড শুরু হয়ে যায় বাঁকুড়ার জঙ্গলমহলে। পশু চিকিৎসা পরিষেবা নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে রাইপুর ব্লক প্রাণিসম্পদ বিকাশ দফতরে আকস্মিক পরিদর্শনে যান রাইপুরের বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাইপুরের বিডিও উদয় নারায়ণ দে।

দফতরে পৌঁছে এক পশু চিকিৎসকের সঙ্গে পরিষেবা ও কর্মী সংকট নিয়ে আলোচনা করেন বিধায়ক। তবে দায়িত্বপ্রাপ্ত ব্লক প্রাণিসম্পদ বিকাশ আধিকারিককে অফিসে না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। উপস্থিত কর্মীদের কাছ থেকে তাঁর অনুপস্থিতির বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না মেলায় বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক। ক্ষেত্রমোহন হাঁসদা বলেন, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে পশু চিকিৎসা পরিষেবা নিয়ে অভিযোগ পাওয়া যাচ্ছিল। সেই কারণেই বাস্তব পরিস্থিতি জানতে তিনি দফতরে এসেছেন। তাঁর দাবি, সংশ্লিষ্ট আধিকারিক কয়েকদিন ধরে অফিসে উপস্থিত নেই এবং ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। একজন দায়িত্বশীল সরকারি আধিকারিকের নাগালের মধ্যে থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন। 

আরও পড়ুন: অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

দফতরে উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলে পশু চিকিৎসা পরিষেবার মান, ওষুধ সরবরাহের পরিস্থিতি, কর্মীসংকট এবং গ্রামীণ পশুপালকদের বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন বিধায়ক। তিনি জানান, সাধারণ মানুষ যাতে দ্রুত ও উন্নত পরিষেবা পান, সেই লক্ষ্যেই এই পরিদর্শন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে, সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে দফতর সূত্রে খবর, শারীরিক অসুস্থতার কারণে তিনি কয়েকদিন অনুপস্থিত ছিলেন। তবে বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে পরিষেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী করতে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় রেখে কাজের পরিকল্পনাও রয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। 

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের