নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ করে নজির গড়লেন রানাঘাটের BLO, শুভেচ্ছা জানালেন ERO ও AERO

Share:

নিজস্ব প্রতিনিধি , রানাঘাট: রাজ্যে এস আই আর প্রক্রিয়া সম্পন্ন করতে যখন হিমশিম খাচ্ছেন অধিকাংশ বিএলওরা, সেই সময় নির্দিষ্ট সময়ের আগে একশ শতাংশ কাজ শেষ করলেন এক BLO । নির্দিষ্ট সময়ের আগে ফর্ম বিলি এবং ফরম সংগ্রহ করে সমস্ত ডেটা আপলোড করায় তাকে সংবর্ধিত করলেন ই আর ও এবং এ ই আর ও। রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার অন্তর্গত ওই বি এল ওর নাম ওয়াহিদ আক্রম মণ্ডল(Wahid Akram Mandal)। ওই বিধানসভা কেন্দ্রের ১০১ নম্বর অংশের বি এল ও’ র দায়িত্ব রয়েছে তার ওপর। বড়চুপড়িয়া প্রাথমিক বিদ্যালয় এর অন্তর্গত ১০১ নম্বর অংশের বি এল এর দায়িত্বে তিনি নির্দিষ্ট সময়ের আগে তার কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। রাজ্যে প্রতিদিন যখন অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে দিয়ে BLO ‘ রা অসুস্থ হয়ে পড়ছেন অথবা হাসপাতালে ভর্তি হচ্ছেন, কিম্বা বাড়িতে এসে হাত পা ছুড়ে কাঁদছেন সেই সময় রানাঘাটের উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বি এল ও ওয়াহিদ আক্রম মণ্ডল সকলের সামনে দৃষ্টান্ত স্থাপন করলেন। তার হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানালেন ওই অংশের দায়িত্বে থাকা ই আর ও(ERO) এবং এ ই আর ও(AERO)।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,বাংলা জুড়ে শুরু হয়ে গিয়েছে SIR তথা বিশেষ নিবিড় ভোটার সংশোধনী। বাড়ি বাড়ি গিয়ে বিলি করা হয় ফর্ম। ২০০২ সালে ভোটার তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা সমস্যায় পড়তে পারেন। এই নিয়ে রাজ্যজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। আর SIR আতঙ্কে বলি হয়েছেন ১৫ জনের বেশি এই রাজ্যের মানুষ। এবার প্রাণ গেল এক বুথ লেভেল অফিসারের (BLO)। কাজের চাপে ব্রেনস্ট্রোক হয়ে BLO-র মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তাঁর পরিবার। ঘটনাটি ঘটেছে, পূর্ব বর্ধমানের মেমারিতে। মৃতার নাম নমিতা হাঁসদা। পেশায় তিনি অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন। জানা যায়, বর্ধমানের মেমারিতে SIR-এর এনিউমারেশন ফর্ম বিলি করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন BLO।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অতিরিক্ত কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে দাবি পরিবারের। জানা গিয়েছে, তিনি মেমারি থানার অন্তর্গত চক বলরামপুরের ২৭৮ নম্বর বুথের বিএলও হিসাবে কাজ করছিলেন। শনিবার সন্ধ্যায় চক বলরামের বাঙাল পুকুর এলাকায় এনিউমারেশন ফর্ম বিলি করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অঙ্গনওয়াড়ির কর্মী নমিতা। হঠাৎই তাঁর ব্রেন স্ট্রোক হয়। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে। সেখানেই শনিবার রাতে মৃত্যু হয় তাঁর। মৃতার স্বামী মাধব হাঁসদা জানিয়েছেন, বিডিও অফিস থেকে প্রতিদিনই তাঁকে প্রচন্ড চাপ দেওয়া হত। প্রতিদিন রাত পর্যন্ত তাঁকে ফর্ম বিলি করতে পাঠানো হত। কিন্তু শুক্রবার সন্ধ্যা নাগাদ ফর্ম বিলির সময়েই তিনি অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত কাজের চাপেই নমিতার মৃত্যু হয়েছে বলে দাবি স্বামী।

তিনি আরও বলেন, ‘কাজের চাপে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন নমিতা। রোজ রোজ ওকে বলা হচ্ছিল, বেশি করে ফর্ম বিলি করতে। এ সব নিয়ে খুব চাপে ছিলেন তিনি। তাতেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।’ এই প্রসঙ্গে জেলাশাসক আয়েশা রানি জানিয়েছেন, ঘটনার খবর পেয়েই যাঁরা অসুস্থ, তাঁদের বিএলও ডিউটি থেকে বাদ দেওয়া হয়েছে। আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এসআইআর সংক্রান্ত ‘এনুমারেশন ফর্ম’ সংগ্রহ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ২০০২ সালের ভোটার তালিকাকে ‘সূচক’ ধরে এই কাজ শুরু করেছে কমিশন। ৯ ডিসেম্বর প্রাথমিক খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নির্বাচন কমিশনের তরফ থেকে।

বাড়ি বাঁচাতে নর্দমায় ডুব যুবকের, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

রেড রোডের পরিবর্তে কড়া নিরাপত্তায় নমাজ পড়া হল ব্রিগেড ময়দানে

রেকর্ড গড়তে নয়, আইপিএলের ময়দান থেকে আসলে কি চান জানালেন বৈভব

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, হোল্ডিং সেন্টারে ‘বিদেশি’ অতিথিদের জন্য চব্য–চষ্য মেনু

হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার হিড়িক, চেকপোস্টে ভিড়

ম্যাচ শুরুর আগে গাভাস্কারের পা ছুঁয়ে প্রণাম বৈভবের, প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটমহল

৮৪ দিন সব ফ্রি! মধ্যবিত্তের পকেট বাঁচাতে দুর্দান্ত সস্তা প্ল্যান নিয়ে এল Airtel

বন্দর আব্বাস হামলার পাল্টা জবাব, মার্কিন ঘাঁটিতে আঘাত হানল ইরান

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

ভিডিও কনফারেন্সে সব অফিসারকে ক্যামেরা ‘‌অন’‌ রাখতে হবে, নির্দেশ লালবাজারের

চেন্নাই ভ্রমণের গল্প উল্টে গেল! মন জয় করল বিলাসবহুল হোটেল

উত্তেজনা মধ্যপ্রাচ্যে! ইরানে ফের বড় হামলা চালাল মার্কিন সেনাবাহিনী